হিন্দুরা ধর্ম বদলালে হবে কড়া ব্যবস্থা: হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

বিশ্ব হিন্দু পরিষদ ধর্মান্তরের বিষয় নিয়ে গোটা দেশেই নিচ্ছে আন্দোলনের প্রস্তুতি। সেই তালিকা থেকে বাদ নেই পশ্চিমবঙ্গও। পরিষদের দাবি ধর্মান্তরণের মাধ্যমে যারা হিন্দু থেকে মুসলমান বা খ্রিস্টান হচ্ছেন তাদের সংরক্ষণের সরকারি সুবিধে দেওয়া বন্ধ হোক।
পরিষদ থেকে আরও জানানো হয় তফসিলি জাতি ও উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর হিন্দুরা যদি ধর্ম বদল করে তাহলে তাদের লেখাপড়া, চাকরি সহ অন্যায়ন সংরক্ষনের সুবিধে যেন বন্ধ করে দেওয়া হয়। আর এই পদক্ষেপ নিলেই দেশে কমে যাবে ধর্মান্তকরণ।
প্রসঙ্গত, বিভিন্ন অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে বিভিন্নভাবে আর্থিক লাভ ও সুযোগ সুবিধের প্রতিশ্রুতি দিয়ে ধর্মান্তকরণের অভিযোগ উঠে আসছে অনেক আগে থেকেই। অনগ্রসর শ্রেণীর মানুষদের লক্ষ করে দেওয়া হচ্ছে ধর্মান্তরণের টোপ সাথে আর্থিক সুযোগ সুবিধে দেওয়ার প্রতিশুতি যা এক অনৈতিক নীতি বলে দাবি কড়া হয়েছে একাধিকবার।