জুহি চাওলার বিয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন সলমন! ‘আমাকে সরিয়ে আমিরকে চেয়েছিলেন’, ফাঁস করলেন ভাইজান

বলিউডের ‘ভাইজান’ সলমন খান এই মাসেই ৬০ বছরে পা দেবেন, তবুও তিনি এখনও অকৃতদার। নিজের দীর্ঘ কেরিয়ারে বহু জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করলেও, শাহরুখ খান এবং আমির খানের অন্যতম সফল সহ-অভিনেত্রী জুহি চাওলার বিপরীতে তিনি কখনও অভিনয় করেননি। এই দুই তারকার হিট নায়িকা হওয়া সত্ত্বেও কেন জুহির সঙ্গে সলমনের জুটি বাঁধতে দেখা গেল না?
সলমন খান নিজেই তাঁর রিয়েলিটি শো ‘দস কা দম’-এ এই রহস্যের পর্দা ফাঁস করেন।
১. জুহিকে নায়িকা চাওয়ার পর সলমনকে বাদ দেওয়ার চেষ্টা!
জুহি চাওলা যখন সলমনের শোতে অতিথি হিসেবে এসেছিলেন, তখন তিনি সরাসরি প্রশ্ন করেন, “আপনি শাহরুখজি, আমিরজির সঙ্গে কাজ করেছেন, কিন্তু কেন সলমনজির সঙ্গে কাজ করেননি?”
এর উত্তরে সলমন খান অতীতের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, ‘মেইনে পেয়ার কিয়া’ ছবির নায়িকার খোঁজ চলছিল। সলমন প্রযোজককে জুহিকে নেওয়ার জন্য সুপারিশ করেন। কিন্তু জুহির সঙ্গে কথা বলার পর প্রযোজকরা ফিরে এসে তাঁকে জানান, জুহি নাকি সলমনের বদলে আমির খানকে নায়ক হিসেবে সুপারিশ করেছিলেন।
সলমন বলেন, “অর্থাৎ যে ছবিতে সলমন খান জুহি চাওলাকে একটি চরিত্রে অভিনয় করার চেষ্টা করেছিলেন, জুহি সলমন সরিয়ে আমির খানকে নেওয়ার কথা বলেছিলেন।”
২. বাবার কাছে জুহিকে বিয়ের প্রস্তাব!
তবে এই ঘটনার বাইরে আরও একটি কারণ ছিল। সলমন ১৯৯২ সালে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে আরও বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, জুহিকে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং জুহির বাবার কাছে মেয়ের হাত চেয়েছিলেন।
সাক্ষাৎকারে সলমন অকপটে জানান, জুহি ছিলেন ‘খুব মিষ্টি মেয়ে’ এবং চমৎকার একজন মানুষ। কিন্তু জুহির বাবা তাঁর বিয়ের প্রস্তাব সটান নাকোচ করে দেন। যখন সলমনকে প্রশ্ন করা হয়, কেন তিনি রাজি হননি, সলমন হাসিমুখে উত্তর দেন, “হয়ত ওঁনার আমাকে যোগ্য মনে হয়নি।”
এই দুই ঘটনা, পেশাদার ক্ষেত্রে সলমনকে বাদ দেওয়ার চেষ্টা এবং ব্যক্তিগত জীবনে তাঁর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া— এই কারণেই সলমন খান দীর্ঘ সময় ধরে জুহি চাওলাকে এড়িয়ে গিয়েছেন বলে মনে করা হয়।