BigNews: ১০০ দিনের কাজের প্রকল্প, বন্ধ করে দিলো মমতা সরকার

চলতি আর্থিক বছরের ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় দুয়ারে সরকার প্রকল্প। তবে এবার এই প্রথম এই শিবিরে থাকছে না ১০০ দিনের কাজের প্রকল্প। কারণ মোদী সরকার চলতি আর্থিক বছরে বাংলার জন্য কোনো শ্রম দিবস বরাদ্দ করেনি।

পঞ্চম দফার এই দুয়ারে সরকার প্রকল্পর শিবির চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এছাড়াও ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ‘পাড়ায় সমাধান’ শিবির।

প্রচলিত রয়েছে মানুষের দরকারেই সরকার। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) এর উদ্যোগে তৈরী ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্প ঘোষণার পরেই কার্যত সাড়া ফেলে দিয়েছিল সারা রাজ্য জুড়েই। বাংলার জনগণের একেবারে চৌকাঠে সুযোগ সুবিধা পৌঁছে দিতে ২০২০ সালের ১ ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। রাজ্যজুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ,পৌরসভার ওয়ার্ড স্তরে এই প্রকল্পের শিবিরগুলি সংগঠিত হয়।