ওজন কমাতে ব্ল্যাক কফি খান! দিনে ক’কাপ? আর কখন খেলেই গলবে পেটের মেদ? চিকিৎসকের পরামর্শ জানুন!

আজকাল সকলেই ওজন নিয়ে সচেতন থাকতে চান, কারণ অতিরিক্ত ওজন শরীরের জন্য নানা সমস্যা তৈরি করে। চিকিৎসকদের মতে, সঠিক সময়ে চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে তা সহজেই ওজন কমাতে সাহায্য করতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, ব্ল্যাক কফি বিপাকক্রিয়ার হার বাড়িয়ে দেয়, যার ফলে শরীরের ফ্যাট দ্রুত ভেঙে যায়।
ওজন কমাতে কালো কফি কখন খাবেন?
চিকিৎসকদের মতে, ফ্যাট গলাতে হলে সবার আগে প্রয়োজন শরীরচর্চা। তাই ব্ল্যাক কফি খাওয়ার সবচেয়ে সঠিক সময় হল:
শরীরচর্চার আগে: শরীর চর্চা করার ৩০ থেকে ৪৫ মিনিট আগে এক কাপ ব্ল্যাক কফি খেতে পারেন।
উপকারিতা: এটি এক্সারসাইজের সময় ঘাম ঝরানোর শক্তি দেয়। কফি খেলে শরীরে ‘থার্মোজেনেসিস’ প্রক্রিয়া শুরু হয়, যার ফলে শরীরের ভিতরের তাপমাত্রা বাড়ে এবং চর্বি গলাতে সহায়তা করে।
ব্যায়াম না করলে: যদি আপনি ব্যায়াম না করেন, তবে ব্রেকফাস্টের পরে ও দুপুরের খাবারের আগে এক কাপ ব্ল্যাক কফি খেতে পারেন।
সতর্কতা: কখনোই বিকেল ৪টের পর কফি খাবেন না।
ব্ল্যাক কফির উপকারিতা:
বিপাক বৃদ্ধি: ব্ল্যাক কফি বিপাকক্রিয়ার হার বাড়িয়ে ফ্যাট দ্রুত ভাঙতে সাহায্য করে।
ফ্যাট গলাতে: এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ক্লোরোজেনিক অ্যাসিড অতিরিক্ত মেদ ঝরিয়ে দিতে পারে।
টক্সিন দূর: এই উপাদান শরীর থেকে টক্সিন দূর করে এবং হজম ক্ষমতাও বৃদ্ধি করে।
শর্করা নিয়ন্ত্রণ: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ক্লোরোজেনিক অ্যাসিডের বিশেষ ভূমিকা রয়েছে।
কত কাপ কফি খাওয়া নিরাপদ?
ওজন কমানোর জন্য আপনি দিনে এক থেকে দু কাপ ব্ল্যাক কফি খেতে পারেন।
চিকিৎসকেরা সাধারণত ৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফেন খেতে বারণ করেন। কারণ অতিরিক্ত মাত্রায় ব্ল্যাক কফি খেলে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে অ্যাংজাইটি ও অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে।
দুধ চিনি দিয়ে কফি খাওয়ার মধ্যে আসলে কোনো উপকারিতা নেই; ওজন কমাতে চাইলে একমাত্র চিনি ছাড়া ব্ল্যাক কফিই কার্যকরী।