১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল SIR-এর সময়সীমা! এরই মধ্যে BLO-দের পারিশ্রমিক দ্বিগুণ করল কমিশন, এখন কত বেতন?

পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের কাজ সহজ করতে সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম সংগ্রহের সময়সীমা ৯ ডিসেম্বরের বদলে ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই আবহে, ফের চর্চায় উঠে এসেছে এ বছর বুথ লেভেল অফিসারদের (BLO) বেতনবৃদ্ধির বিষয়টি।

পারিশ্রমিক এক ধাক্কায় দ্বিগুণ:

নির্বাচন কমিশন (ECI) অগাস্ট মাসেই বুথ লেভেল অফিসারদের ভাতাবৃদ্ধির খবর জানিয়েছিল। সেই ঘোষণা মতো, ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসারদের পারিশ্রমিক এক ধাক্কায় দ্বিগুণ করা হয়েছে।

পদ পুরনো পারিশ্রমিক (২০১৫) নতুন পারিশ্রমিক (২০২৫) ইনসেনটিভ (রিভিশন কাজ)
বুথ লেভেল অফিসার (BLO) ৬,০০০ টাকা (প্রতি সাইকেলে) ১২,০০০ টাকা (প্রতি সাইকেলে) ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা
বিএলও সুপারভাইজার ১২,০০০ টাকা ১৫,০০০ টাকা উল্লেখ নেই
এআরও (AERO) আগে ছিল না ২৫,০০০ টাকা (সাম্মানিক ভাতা) প্রযোজ্য নয়
ইআরও (ERO) আগে ছিল না ৩০,০০০ টাকা (সাম্মানিক ভাতা) প্রযোজ্য নয়

অন্যান্য পদাধিকারীদেরও সাম্মানিক বৃদ্ধি:

২০১৫ সালের পর এই বছর ২০২৫ সালেই প্রথমবার বিএলও, বিএলও সুপারভাইজারদের বেতন ও ইনসেনটিভ বাড়ানো হয়েছে। এছাড়াও, এই বছরই প্রথমবার ইআরও (Electoral Registration Officers) এবং এইআরও (Assistant Electoral Registration Officer)-দের জন্য সাম্মানিক ভাতা চালু করা হয়েছে। অগাস্ট মাসের বিজ্ঞপ্তি অনুসারে, এআরও-রা এখন থেকে ২৫ হাজার টাকা এবং ইআরও-রা ৩০ হাজার টাকা সাম্মানিক দক্ষিণা হিসেবে পাবেন।

সময়সীমা বাড়ার ফলে খসড়া তালিকা প্রকাশের তারিখও পিছিয়েছে। ৯ ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর।