কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে বিজেপির জয়জয়কার! ১০টির মধ্যে ৭টি আসনেই বাজিমাত, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত চত্বর

কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে বড়সড় সাফল্য পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থিত প্রার্থীরা। ১০টি আসনের মধ্যে ৭টি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থীরা। এই প্যানেলের সদস্যরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট-সহ মোট সাতটি গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছেন।জয়ী প্রার্থীরাজাতীয়তাবাদী প্যানেলের ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন জয়লাভ করেছেন। জয়ী প্রার্থীদের তালিকা নিম্নরূপ:পদজয়ী প্রার্থীর নামসভাপতি (President)কল্লোল মণ্ডলসহ-সভাপতি (Vice President)অনিন্দ্য বসুসাধারণ সম্পাদক (General Secretary)অরুণ কুমার উপাধ্যায়সহকারী সম্পাদক (Assistant Secretary)মধু জানাকোষাধ্যক্ষ (Treasurer)বিজিতেশ মুখোপাধ্যায়কমিটির সদস্য (Committee Members)ঐশ্বরিয়া রাজ্যশ্রী ও পূজা সোনকারশুভেন্দু অধিকারীর অভিনন্দনএই জয়ের পর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় বিজেপি লিগ্যাল সেল সমর্থিত এই জাতীয়তাবাদী প্যানেলের জয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি লেখেন, “এই ফলাফল আইনজীবীদের পেশাদারিত্ব এবং জাতীয়তাবাদের অটুট চেতনার জয়। আমি সদস্যদের এই প্রার্থীদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, এই দল আইনজীবীদের কল্যাণার্থে, বারের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ও পশ্চিমবঙ্গে ন্যায়বিচারের কণ্ঠকে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করবে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই।”হাইকোর্ট চত্বরে স্লোগানযদিও আইনজীবীদের একাংশ বলছে এটি কলকাতা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নয়, তবুও এই ফলাফলকে নিজেদের প্রভাব বিস্তারের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ফল ঘোষণার পর এদিন হাইকোর্ট চত্বরে উচ্ছ্বসিত আইনজীবীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।বিজেপি সমর্থিত আইনজীবীরা এদিন ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দিতে থাকেন। ‘বিজেপি, বিজেপি’ ধ্বনিতে মুখরিত হয় হাইকোর্ট চত্বর। আইনজীবীদের মুখে শোনা যায় ‘জয় শ্রীরাম’ ধ্বনিও। বিজেপির তরফে মামলাকারী আইনজীবীদের হাসিমুখ এই জয়কে আরও উৎসবমুখর করে তোলে।