BigNews: এক সাথে দুই নির্বাচন? বড় সুযোগ পেতে পারেন সৌরভ গাঙ্গুলি

বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী সৌরভ গাঙ্গুলির এখনো আইসিসির চ্যেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২০ অক্টোবর আইসিসিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। অপরদিকে সিএবির মনোনয়ন জমাদেবার শেষদিন ২২ অক্টোবর।

আগামী ১৮ অক্টোবর যদি বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভ গাঙ্গুলিকে যদি BCCI এর পক্ষ থেকে নাম নিশ্চিত করে জানানো হয় তাহলে হয়তো সৌরভ গাঙ্গুলি সিএবি তে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিতে পারেন আইসিসিতে।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, সিএবি- এর সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। তবে সৌরভের এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। কারণ, তাকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিলেও সেটি গ্রহণ করেননি।

সিএবি- এর সভাপতি পদে নির্বাচন করার খবরটি সৌরভ নিজেই জানিয়েছেন। চলতি অক্টোবরের ২২ তারিখে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটা নিয়ে দ্বিতীয়বারের মতো সিএবি- এর সভাপতির পদে লড়াই করবেন ভারতের সফল অধিনায়ক।

বিসিসিআই সভাপতি হওয়ার আগে গাঙ্গুলী ২০১৫-২০১৯ সাল পর্যন্ত চার বছর সিএবি- এর সভাপতি ছিলেন। বিসিসিআইয়ের নতুন সংবিধান অনুযায়ী তিনি আরো চার বছর পশ্চিমবঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় কাজ করতে পারবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে বিসিসিআই- এর অস্থায়ী সভাপতি সিকে খান্নার জায়গায় স্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন সৌরভ। দায়িত্ব নিয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট সহ অবকাঠামোর আমূল পরিবর্তন এনেছিলেন তিনি। যার মধ্যে অন্যতম ছিলো ক্রিকেটারদের পারশ্রমিক বৃদ্ধি।