শোক সংবাদ! হাজার হাজার বাঙালির প্রাণ বাঁচানো HERO-র মৃত্যু, শোকে কাঁদছে গোটা বাংলা

৮৮ বছরে প্রয়াত হলেন কলেরা -ডায়েরিয়া রোগে ORS -এর বহুল প্রয়োগের সূচনা কারী বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ।

বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় সীমান্তে যখন শরণার্থীরা এসেছিলো তখন তাদের ছোট ছেলে মেয়ে সহ বড় দের অধিকাংশই আক্রান্ত হচ্ছিলো কলেরাতে। আর সেই সময় ত্রাতার ভুঁমিকা পালন করে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছেন এই মহান চিকিৎসক।

সেই সময় হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো এই চিকিৎসক ছিলেন প্রচার বিমুখ। দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন বার্ধক্য জনিত সমস্যায়। আজ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ডাক্তার। তার মৃত্যুর খবরে শোকাহত গোটা বাংলা। তিনি যাদের পারেন বাঁচিয়েছেন তারা চিরকাল মনে রাখবে তার এই মহান প্রচেষ্টার কথা।