BigNews: পাওয়া গেছে কলকাতা লিংক! লস্কর জঙ্গির বিরুদ্ধে জারি ব্লু কর্নার নোটিশ
October 16, 2022

পাকিস্তানে বসে থেকে ভারতে লস্করি তৈবার সংগঠন বিস্তারে ষড়যন্ত্র করার অভিযোগ। ইন্টারপোল এবার লস্ক্যর নেতা বিলাল দুরানির নামে ব্লু কর্নার নোটিশ জারি করলো।
এর আগে কলকাতার নগর দায়রা আদালতে তার নামে ব্লু কর্নার নোটিশ জারি করতে চেয়ে আবেদন করেছিল এনআইএ।
2020 সালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে গ্রেফতার হওয়া লস্কর জঙ্গি তানিয়া পারভীন কে টানা জেরা করে গোয়েন্দারা বিলাল দুরানির নাম পান।
প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্য সহ বাংলায় এখনো গোপনীয়তার সাথে চলছে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ। প্রশাসন ও কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের তৎপরতায় ধরা পড়ছে বিভিন্ন মাস্টার ,মাইন্ড ও নাশকতার পরিকল্পনার আগেই গ্রেফতার হচ্ছে বিভিন্ন জঙ্গি নেতা।