হলদিয়ার সভা থেকে মমতাকে সরাসরি আক্রমণ শুভেন্দু অধিকারীর, ‘বিজেপি মহাসমুদ্র হলে তৃণমূল পচা পুকুর’
November 26, 2025

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে সরাসরি কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “বিজেপি যদি মহাসমুদ্র হয়, তাহলে তৃণমূল হলো পচা পুকুর।”
মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “এবার ২৬-এ বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে।” শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে ফের উত্তেজনা সৃষ্টি করেছে। বিজেপি যে তৃণমূলের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী প্ল্যাটফর্ম, সেই বার্তাই তিনি জোরের সঙ্গে জনগণের কাছে তুলে ধরেন। হলদিয়ার এই সভা থেকেই তিনি আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করার সংকল্প ব্যক্ত করেন।