পড়ন্ত বেলায়ও সোনালী রোদ্দুর! ৪-০ গোলে জিতে কনফারেন্স ফাইনালে ইন্টার মায়ামি, একাই ৪ গোলের নায়ক মেসি!

কেরিয়ারের পড়ন্ত বেলায় পৌঁছেও লিওনেল মেসি তাঁর সোনালী রোদ্দুর ছড়িয়ে চলেছেন। আরও একবার মেজর লিগ সকার (MLS) কনফারেন্স কাপের খেতাব জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি।

সোমবার সেমিফাইনালে ইন্টার মায়ামি ৪-০ গোলে পরাস্ত করেছে সিনসিনাটিকে। ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি গোলের সঙ্গেই জড়িয়ে রয়েছে লিওনেল মেসির নাম। তিনি নিজে একটি গোল করেছেন এবং বাকি তিনটি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেছেন।

এই জয়ের ফলে মায়ামি কনফারেন্স ফাইনালে পৌঁছে গেল। ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি।

৪ গোলের সেই ম্যাজিক
ম্যাচের ১৯ মিনিটে মেসির গোলেই মায়ামি ১-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে এই একটি গোলই হয়েছিল। দ্বিতীয়ার্ধে মায়ামি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

৫৭ মিনিটে: মেসির অ্যাসিস্টে গোল করেন সিলভা।

৬২ ও ৭৪ মিনিটে: সেই মেসির পাস থেকেই জোড়া গোল করেন আলেন্দে।

এটি মেসির ফুটবল কেরিয়ারের ৪০৪ নম্বর গোল। পুরো ম্যাচে মেসি শুধু গোলই করেননি, অ্যাসিস্টও করেছেন, এবং মোট ৮টি গোলের সুযোগ তৈরি করেছেন।

কোচের গর্ব
ম্যাচের শেষে ইন্টার মায়ামি কোচ মাসচেরানো দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, “কঠিন মাঠে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে দল খেলেছে, তাতে আমি গর্বিত।”

মাসচেরানো মেসির প্রশংসা করে আরও বলেন, “শুধু মেসিকে নয়, এই পুরো দলকে কোচিং করাটাই আমার জন্য বড় সম্মান। মেসি কী করতে পারে, তা আমরা সবাই জানি।” সেটাই মাঠে নেমে করে চলেছেন বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি।