পুণের হিনজেওয়াড়ি আইটি পার্কের কাছে চিতাবাঘের হানা! পাঁচিল টপকে গ্রামে প্রবেশ, আতঙ্কে রাতের ঘুম ছুটল কর্মীদের

এবার তথ্য প্রযুক্তি (IT) কেন্দ্রের খুব কাছেই চলে এলো বন্যপ্রাণী। পুণের বিখ্যাত হিনজেওয়াড়ি আইটি পার্কের (Hinjewadi IT Park) কাছে একটি লেপার্ড বা চিতাবাঘের হানায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হিনজেওয়াড়ির কাসারসাই গ্রামের একটি বাড়িতে লেপার্ডটিকে হাজির হতে দেখা যায়, যা আইটি পার্কের খুব কাছেই অবস্থিত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চিতাবাঘটি দ্রুত গতিতে লাফ দিয়ে পাঁচিল টপকে গ্রামের মধ্যে প্রবেশ করছে।

আইটি পার্কের কাছের অঞ্চলে এইভাবে চিতাবাঘের হানা দেওয়ায় স্থানীয় বাসিন্দা এবং রাতের শিফটে কাজ করা আইটি কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এত ঘনবসতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এলাকার কাছে বন্যপ্রাণীর আনাগোনা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা চিতাবাঘটিকে চিহ্নিত করে নিরাপদ স্থানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন।