BigNews: বাংলায় ফের হড়পা বান, এবার মারা গেলো ৫ জন , শোকে মৃতের পরিবার

সম্প্রতি মাল বাজার বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই বাংলায় ফের দেখা গেলো হড়পা বান। আর এবার হড়পা বান দেখা দিলো কলকাতার নিমতলার শোষণ ঘাটে। বানের কারণে গঙ্গায় তলিয়ে গেলেন ৫ যুবক। ইতিমধ্যে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ২ জনকে।
পরবর্ত্তে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও উদ্ধার করা যায়নি বাকি ৩ জনকে। জানাগেছে নিখোঁজ যুবকরা সকলেই বেলেঘাটার বাসিন্দা। বান আসার নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছে দাবি করলো উত্তর বন্দর থানা।
প্রসঙ্গত, দশমীর সন্ধ্যায় ঠাকুর ভাসানের সময় জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীর ধারে হটাৎ হড়পা বানে ভেসে যান অসংখ্য মানুষ। অধিকাংশ মানুষকেও উদ্ধার করা গেলেও ৮ জনের প্রাণ বাঁচানো যায়নি। তার মধ্যেই দুজন ছিলেন রুমুর সাহা ও ঊর্মি সাহা। ঊর্মির মামি হলেন রুমুর সাহা। রুমুরেরও জীবন খুবই কষ্টদায়ক। রুমুর ও তাঁর স্বামী হেক্টর সাহার এক মেয়ে ছিল। মেয়েটি মারা যাওয়ার সময় ময়নাগুড়ি কামারপাড়ার বাসিন্দা উত্তম সাহার মেয়ে ঊর্মির বয়স বছর দেড়েক হবে।
ঊর্মির বাবা উত্তমের শ্বশুরবাড়ি মাল মহকুমার রাজাপাড়া এলাকায়। হেক্টর ও রুমুরের মেয়ে মারা যাওয়ার পর ঊর্মিকে নিজের কন্যাস্নেহে কোলে তুলে নিয়েছিলেন রুমুর। রুমুরের কাছে ঊর্মি ছিল নিজের মেয়ের মতো। ঊর্মি তখন তৃতীয় শ্রেণিতে পড়ত তখন থেকেই মামাবাড়িতে পড়াশোনা করত ঊর্মি।