‘বিজেপির লাকি ম্যাসকট রাহুল গান্ধী’! বিহারে NDA ঝড়ের পরেই হিমন্ত বিশ্ব শর্মার চরম কটাক্ষ, তোলপাড় রাজনীতি

বিহার বিধানসভা নির্বাচনে NDA ঝড়ে কার্যত উড়ে গেল মহাজোট। আর এই ফলাফলের পরই সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চরম কটাক্ষ করলেন আসামের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা হিমন্ত বিশ্ব শর্মা।
হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীকে বিজেপির ‘লাকি ম্যাসকট’ (Lucky Mascot) বলে মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, “বিহারের ফলাফল আবারও প্রমাণ করে দিল যে রাহুল গান্ধী বিজেপির জন্য কতটা ‘শুভ’। রাহুল গান্ধী যেখানেই প্রচার করেন, সেখানেই মহাজোট পরাজিত হয় এবং বিজেপি নেতৃত্বাধীন জোট জয়লাভ করে। আমাদের জন্য তিনিই হলেন ‘লাকি ম্যাসকট’!”
হিমন্তের এই মন্তব্যকে কংগ্রেসকে দুর্বল প্রমাণের জন্য বিজেপির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিহারের ফল প্রকাশের পর যখন মহাজোটের নেতৃত্বকে আত্মসমীক্ষা করতে হচ্ছে, তখন এই ধরনের মন্তব্য স্বভাবতই বিরোধী শিবিরে অস্বস্তি বাড়ালো।