বিহারের জয়ের আঁচ বীরভূমে, সিউড়িতে উৎসবের মেজাজে বিজেপি কার্যালয়, উচ্ছ্বাসে মাতলেন নেতা-কর্মীরা

বিহার বিধানসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-এর অভূতপূর্ব সাফল্যের ঢেউ আছড়ে পড়ল পশ্চিমবঙ্গ, বিশেষত বীরভূমের রাজনৈতিক ময়দানে। বিহারে গেরুয়া জোটের বিপুল জয়ের খবর নিশ্চিত হওয়ার পরই বীরভূমের সিউড়িতে বিজেপি কার্যালয় রীতিমতো উৎসবের মেজাজে মেতে ওঠে।

জয় নিশ্চিত হওয়ার পর থেকেই সিউড়ি বিজেপি কার্যালয় প্রাঙ্গণে নেতা-কর্মীদের ভিড় জমে ওঠে। উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থকরা পটকা ফাটিয়ে এবং আবির খেলে নিজেদের আনন্দ প্রকাশ করেন। এই বিজয়কে তাঁরা আসন্ন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে দলের মনোবল বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। বিহারের এই সাফল্য বঙ্গ বিজেপির অন্দরে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।