‘অপরাধ বন্ধে’ কাজ করবে টেসলার অপটিমাস রোবট? জেনেনিন কিভাবে?

অপরাধ বন্ধের জন্য টেসলার অপটিমাস রোবট এমন মানুষদের অনুসরণ করবে, যাতে তারা অপরাধ করার সুযোগ না পান—এমনই ‘ডিস্টোপিয়ান’ বা অন্ধকারময় ভবিষ্যতের ধারণা তুলে ধরেছেন ইলন মাস্ক। টেসলার সিইও চাইছেন, কোম্পানিটির তৈরি এই হিউম্যানয়েড রোবটগুলি ‘রোবোকপ’-এর মতো কাজ করবে, যেন এরা মানুষের আচরণ নজরদারি করে অপরাধ হওয়ার আগেই তা রোধ করতে পারে।
🤖 ‘ঘুরে বেড়ানো নিরাপত্তা ক্যামেরা’
কোম্পানির বার্ষিক সভায় বিনিয়োগকারীদের মাস্ক বলেছেন, অপটিমাস রোবট ব্যবহার করলে ‘ভবিষ্যতে অপরাধ রোধে তা মানুষের জন্য কম কষ্টকর বা আরও ন্যায়সঙ্গত হতে পারে’।
মাস্কের ধারণা, যারা আগে অপরাধ করেছে, তাদের অপটিমাস রোবটের মাধ্যমে নজরে রাখা হবে। রোবট এক ধরনের ‘ঘুরে বেড়ানো নিরাপত্তা ক্যামেরা’ হিসেবে কাজ করবে, যাতে ভবিষ্যতে তারা আর অপরাধ না করে, তা নিশ্চিত করা যায়।
মাস্ক একটি বিতর্কিত হাইপোথিসিস দেন:
“ধরা যাক এখন আপনি একটি ফ্রি অপটিমাস রোবট পাচ্ছেন, যেটি কেবল আপনার পাশে ঘুরে ঘুরে আপনাকে অপরাধ করতে বাধা দেবে। তবে এর বাইরে আপনি যা খুশি করতে পারবেন।”
তাঁর যুক্তি, রোবট ব্যবহারের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা গেলে, মানুষের কারাগারের মতো কঠোর ব্যবস্থার দরকার হবে না। তিনি বলেন, “কারাগার ছাড়াই সমাজকে নিরাপদ রাখা সম্ভব। আর এটি ভবিষ্যতে নতুন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির অংশ হতে পারে।”
🚗 EV ব্যবসার চেয়েও গুরুত্বপূর্ণ হবে Optimus
২০২২ সালে উন্মোচিত টেসলার অপটিমাস হল ‘সহজে ব্যবহারযোগ্য ও দুই পায়ে হাঁটা এক অটোনোমস হিউম্যানয়েড রোবট’, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সাধারণ মানুষের মতো কাজ করতে পারে।
মাস্ক বলেছেন, ভবিষ্যতে রোবটের নতুন সংস্করণগুলি এমন হবে, যেখানে ‘শারীরিক শ্রম মানুষের নিজের ঐচ্ছিক বিষয় হবে’। তিনি দাবি করেন, এসব রোবট টেসলার বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবসার চেয়েও ‘গুরুত্বপূর্ণ হয়ে উঠবে’। যদিও এসব রোবটের বাণিজ্যিক সংস্করণ এখনও চালু হয়নি। ধারণা করা হচ্ছে, এর উৎপাদন আগামী বছর ক্যালিফোর্নিয়ায় শুরু হবে।