১৪৬৫ শূন্যপদে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ, ঢুকেই বেতন হবে ৪৭,৬০০টাকা

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT) পদের জন্য একটি অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষকতা পেশায় আগ্রহী এবং সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন বিষয়ে PGT পদের জন্য মোট ১৪৬৫টি শূন্যপদ পূরণ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন প্রক্রিয়া:

আবেদনকারী প্রার্থীরা ১৪ নভেম্বর ২০২৫ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে KVS PGT আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুধুমাত্র অনলাইনে KVS-এর অফিসিয়াল ওয়েবসাইট https://kvsangathan.nic.in/ -এর মাধ্যমে করতে হবে।

বিবরণ তারিখ
আবেদন শুরু ১৪ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৫
সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও মাইনে:

আবেদনকারী প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং বি.এড. বা সমমানের যোগ্যতা থাকতে হবে। নিযুক্ত প্রার্থীদের প্রাথমিক বেতন হবে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা

নিয়োগের বিষয়গুলি:

মোট ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে:

  • হিন্দি

  • ইংরেজী

  • পদার্থবিদ্যা

  • রসায়ন

  • গণিত

  • জীববিজ্ঞান

  • ইতিহাস

  • ভূগোল

  • অর্থনীতি

  • বাণিজ্য

  • কম্পিউটার বিজ্ঞান

  • জৈব-প্রযুক্তি

নির্বাচন প্রক্রিয়া:

প্রার্থীদের নির্বাচন করা হবে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডেমো শিক্ষাদান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে একটি পেশাদার দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত অংশ। প্রার্থীরা KVS-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি PDF দেখতে পারেন।