৪০ হাজার টাকার সানগ্লাস পরে লক্ষ্মীকান্তপুর লোকালে সায়নী! নতুন ছবির প্রচারে চমক

মঙ্গলবার ভরদুপুর ২টো ২৭ মিনিট। যাদবপুর স্টেশন থেকে প্রতিদিনের মতোই লোকাল ট্রেনের যাত্রা শুরু। কিন্তু এদিন সেই যাত্রায় যোগ দিলেন অভিনেত্রী-সাংসদ সায়নী ঘোষ, অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তাঁদের এই সফর ছিল ২১ নভেম্বর মুক্তি পেতে চলা তাঁদের নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর অভিনব প্রচার।

ট্রেনেই সিনেমার গল্প, সায়নীর চোখে D&G
ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গেই এই তিন তারকা সাধারণ যাত্রীর মতোই কামরায় উঠে পড়েন। যাদবপুর থেকে শিয়ালদহ পর্যন্ত তাঁরা ট্রেনেই কাটান— আড্ডা দেন, গান ধরেন, এবং যাত্রীদের ভিড়ে মিশে যান। সায়নীকে গেটের রড ধরে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

তবে সকলের নজর কাড়ে সায়নীর ফ্যাশন। বেগনি রঙের সালোয়ারের সঙ্গে তাঁর চোখে ছিল কালো পেল্লাই সানগ্লাস, যাতে ইংরেজি হরফে চকচক করছিল ‘D’ আর ‘G’। জানা যায়, সায়নীর পরা সানগ্লাসটি ইতালির দোর্দণ্ডপ্রতাপ ফ্যাশন হাউস Dolce & Gabbana (D&G)-এর।

মডেল: Dolce & Gabbana Eyewear-এর DG4448 501/8751 সিরিজ।

দাম: এই রোদচশমাটির দাম শুনলে চমকে উঠবেন! এটি প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি মূল্যের।

বাস্তবের গল্প নিয়ে ছবি
পরিচালক রামকমল মুখোপাধ্যায় বলেন, তাঁদের এই ট্রেন সফরের বিশেষ তাৎপর্য রয়েছে। তিনি জানান, “এই লক্ষ্মীকান্তপুর লোকালে চেপেই প্রতিদিন কত দিদি কলকাতায় আসেন, কারও না কারও সংসার সামলাতে। তাঁদের ট্রেনে কাটানো সময়— সেই সব গল্পই তো আমাদের এই ছবি। তাঁদের জীবন থেকেই উঠে এসেছে এ কাহিনি।”

আগামী ২১ নভেম্বর বড় পর্দায় আসছে রামকমল মুখোপাধ্যায়ের এই ছবিটি। ছবিতে তিন দম্পতির জীবনের টানাপোড়েন দেখানো হয়েছে— ঋতুপর্ণা সেনগুপ্ত/কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীতা সিনহা/ইন্দ্রনীল সেনগুপ্ত এবং রাজনন্দিনী/জন ভট্টাচার্য। তবে গল্পের মোড় আসে তখনই, যখন লক্ষ্মীকান্তপুর গ্রাম থেকে পাওলি দাম, সায়নী ঘোষ ও চান্দ্রেয়ী ঘোষ শহরে পা রাখেন এবং তিন দম্পতির বাড়িতে কাজ শুরু করেন। এর মাধ্যমে গ্রামের সরলতা আর শহরের জটিল বাস্তবতার একটি সুন্দর মিশেল ছবিতে তুলে ধরা হয়েছে।