“আমরাই সরকার গড়ছি!” তেজস্বীর হুঙ্কারের মধ্যেই বিহারে হাড্ডাহাড্ডি লড়াই, কারা এগিয়ে-পিছিয়ে? মুহূর্তের ফল জানুন!

বিহার বিধানসভা নির্বাচনের ফল গণনার শুরু থেকেই রাজ্যজুড়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে যেমন বুথ ফেরত সমীক্ষার ফলকে ভুল প্রমাণ করে এগিয়ে রয়েছে বিরোধী মহাগঠবন্ধন, তেমনই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ক্ষমতাসীন এনডিএ জোট। তবে, সকালের ট্রেন্ড অনুযায়ী, রাষ্ট্রীয় জনতা দল (RJD) একক গরিষ্ঠ দল হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে।
গণনা শুরুর কয়েক মিনিট আগেই দলের প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব ও বোন মিসা ভারতীকে নিয়ে পটনার বাড়ি থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। গণনা শুরুর আগে তিনি নিজেকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ঘোষণা করে বলেন, “আমরা জিতব। সবাইকে ধন্যবাদ। একটি পরিবর্তন আসতে চলেছে। আমরা সরকার গঠন করছি।”
গুরুত্বপূর্ণ প্রার্থীদের অবস্থান (প্রাথমিক ট্রেন্ড):
তেজস্বী যাদব নিজে তার পারিবারিক দুর্গ রাঘোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রাথমিক গণনায় তিনি এগিয়ে রয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপির সতীশ কুমার।
এগিয়ে:
তেজস্বী যাদব (RJD): রাঘোপুর।
বিজয়কুমার সিনহা (NDA): লখিসরাই।
অনন্ত সিংহ (JDU): মোকামা।
প্রেম কুমার (BJP): গয়া।
মৈথিলী ঠাকুর (NDA): আলিনগর।
পিছিয়ে:
তেজপ্রতাপ যাদব: মহুয়া।
সম্রাট চৌধুরী (NDA): তারাপুর।
নির্বাচনের প্রেক্ষাপট ও প্রস্তুতি:
বিহারের ২৪৩টি বিধানসভা আসনে সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে ভোট গণনা চলছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং সকাল ৮:৩০-এ ইভিএম-এর গণনা শুরু হয়।
২০২০ সালের নির্বাচনে একক গরিষ্ঠ দল ছিল তেজস্বীর RJD, তবে এবারও মহাজোটের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে যাদব ও মুসলিম ভোটের শতাংশ। পাশাপাশি, প্রশান্ত কিশোর, আসাউদ্দিন ওয়েইসি এবং তেজপ্রতাপ যাদবের মতো ফ্যাক্টররা ভোটে কতটা প্রভাব ফেলতে পারেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।