নৌকা-সহ ৮ ভারতীয়কে অপহরণ করল পাকিস্তানি মেরিন এজেন্সি, জেনেনিন বিস্তারিত

ভারত-পাকিস্তান সীমান্তে সমুদ্রপথে আরও একবার উত্তেজনা তৈরি হলো। আরব সাগরের আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার (আইএমবিএল) কাছ থেকে ভারতের একটি মাছ ধরার নৌকা আটক করেছে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)। নৌকাটি গুজরাটের জুনাগড়ের বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের সামুদ্রিক বাহিনী নৌকাটির নাম ‘নার নারায়ণ’ এবং তাতে থাকা আটজন জেলেকে গ্রেফতার করেছে।

সূত্রের খবর, এই নৌকাটি গত ২৫ অক্টোবর গুজরাটের ভেরাভল বন্দর থেকে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল।

তদন্তে জানা গিয়েছে, নৌকাটি নিষিদ্ধ ‘নো-ফিশিং জোন’-এ ঢুকে পড়ায় পিএমএসএ সেটি আটক করে। ওই এলাকাটি আন্তর্জাতিক সীমারেখার (আইএমবিএল) খুবই কাছাকাছি অবস্থিত।

গ্রেফতার হওয়া আটজন জেলের মধ্যে সাতজন গুজরাটের জুনাগড় জেলার বাসিন্দা এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা। এই ঘটনার পর দুই দেশের মধ্যে ইতিমধ্যেই চলতে থাকা সামুদ্রিক সীমা লঙ্ঘন নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।

ভারতের সরকারি সূত্রের দাবি, পাকিস্তানের জলসীমায় ঢোকার অভিযোগে মার্চ ২০২৫ পর্যন্ত গুজরাটের প্রায় ১২৩ জন জেলে পাকিস্তানে বন্দি রয়েছেন।

প্রতিবারের মতোই, এবারও গ্রেফতার হওয়া জেলেদের পরিবার দাবি করেছে যে জেলেরা ভুলবশত আন্তর্জাতিক সীমা অতিক্রম করেছিলেন, এটি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না।