কুকুরের কামড়ে শরীরে ১২ সেমি ক্ষত, ৪২টি দাঁতের দাগ! পুরসভার কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলেন দিল্লির তরুণী

দেশজুড়ে পথকুকুরদের সমস্যা নিয়ে বিতর্কের মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ দিল্লির মালব্য নগরের খিড়কি ভিলেজ রোডে কুকুরের হামলায় আহত হয়েছিলেন প্রিয়াঙ্কা রাই নামের এক তরুণী। এই ঘটনায় শুধু শরীরে নয়, তাঁর মনে ও জীবনেও গভীর ক্ষত তৈরি হয়েছে—এই অভিযোগ তুলে তিনি সোজা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং পুরসভার কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।ক্ষতিপূরণের দাবিতে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশিকাপ্রিয়াঙ্কা রাই বাইকের পিছনে বসে যাওয়ার সময় একদল পথকুকুর তাঁকে কামড়ে দেয়। চিকিৎসার পরও শারীরিক ও মানসিক যন্ত্রণা দীর্ঘদিন ধরে তাঁকে ভুগিয়েছে বলে তাঁর দাবি। দিল্লি হাইকোর্টে তিনি জানান, এই হামলার কারণে তাঁর চিকিৎসার খরচ ছাড়াও মানসিকভাবে ভেঙে যাওয়ায় কাজেও অনেক ক্ষতি হয়েছে।ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে প্রিয়াঙ্কা ২০২৩ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক নির্দেশিকার উল্লেখ করেছেন। সেই নির্দেশিকায় কুকুরের কামড়ের ক্ষতের ভিত্তিতে ক্ষতিপূরণের নির্দিষ্ট নিয়ম তৈরি করা হয়েছিল:প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ২০ হাজার টাকা ক্ষতিপূরণ।প্রতিটি দাঁতের দাগের জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণ।ক্ষতের হিসাব, মোট ২০ লক্ষ টাকার দাবিপাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের এই নিয়ম মেনেই তরুণী তাঁর ক্ষতিপূরণের হিসাব আদালতে দাখিল করেছেন:ক্ষতের বিবরণপরিমাণপ্রতিটির জন্য দাবিমোট দাবিশরীরের ক্ষত১২ সেন্টিমিটার১ সেমি. = ১ লক্ষ টাকা১২ লক্ষ টাকাদাঁতের দাগ৪২টি১০ হাজার টাকা৪.২ লক্ষ টাকামানসিক আঘাত ও আর্থিক ক্ষতি–৩.৮ লক্ষ টাকামোট ক্ষতিপূরণ–২০ লক্ষ টাকাদিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই এই মামলায় পুরসভাকে নোটিস পাঠিয়েছে এবং ২৯ অক্টোবরের মধ্যে তাদের উত্তর চেয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলার সিদ্ধান্ত ভবিষ্যতে পথকুকুর সংক্রান্ত ক্ষতিপূরণের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হতে পারে।