বিশেষ: সব কোটিপতিদের থাকে এই ৫ অভ্যাস, ধনী হতে চাইলে জেনেরাখুন আজই

প্রত্যেক মানুষই জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখেন। আকাশ ছোঁয়ার, পেল্লাই বাংলো ও স্পোর্টস কারের মালিক হওয়ার সাধ থাকে অনেকেরই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্বপ্ন আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক থেকে যায়। যার ফলে মিলিয়নিয়ার হওয়া তো দূর, ধনী হওয়ার স্বপ্নও অধরা থেকে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফারাক ঘোচাতে হলে নিজের জীবনযাত্রা শুধরে নিতে হবে। চেষ্টা করতে হবে কোটিপতিদের দৈনন্দিন অভ্যাসগুলো রপ্ত করার। আর দেরি না করে জেনে নিন সেই অভ্যাসগুলি, যা আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে।
১. ঋণ এড়িয়ে যান:
মিলিয়নিয়াররা অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকেন। বিশেষত, বিলাসিতা বা লাইফস্টাইল বজায় রাখার জন্য তাঁরা ঋণ নেন না। তাঁরা চেষ্টা করেন আয়ের মধ্যেই জীবন কাটাতে। এর ফলে তাঁদের ব্যাঙ্কে টাকা জমতে থাকে, যা তাঁরা লাভজনক ব্যবসায় বিনিয়োগ করেন। এরপর সেই লাভের টাকায় তাঁরা নিজেদের জীবন অতিবাহিত করেন।
২. নিয়মিত সেভিংস করুন:
এখনকার দিনে অনেকেই আয়ের সিংহভাগ খরচ করে ফেলেন, যার ফলে সেভিংস থাকে প্রায় শূন্য। এই ভুলটি করা চলবে না। ধনী হতে চাইলে অল্প টাকা হলেও নিয়মিত সেভিংস করা জরুরি। কোটিপতিরা প্রতি মাসে নিয়ম করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সেভ করেন, যার ফলে তাঁদের টাকার অভাব হয় না।
৩. একাধিক ইনকাম সোর্স তৈরি করুন:
মিলিয়নিয়াররা কখনওই একটি আয়ের উৎসের উপর নির্ভর করেন না। তাঁরা সর্বদা একাধিক আয়ের রাস্তা তৈরি করার চেষ্টা করেন। যেমন – ব্যবসা, শেয়ারবাজার বা সম্পত্তি থেকে ভাড়া। এতে তাঁদের মোট আয় বাড়ে। কিন্তু আমরা অধিকাংশই একটি মাত্র আয়ের রাস্তাতেই সন্তুষ্ট থাকি, যা আর্থিক ঝুঁকি বাড়ায়।
৪. পড়াশোনা মাস্ট:
আপনি হয়তো ভাবছেন, পড়াশোনা! হ্যাঁ, ধনীরা নিয়মিত পড়াশোনা করেন। তাঁরা প্রতিদিন অন্তত কিছুটা সময় জ্ঞান অর্জনের জন্য রাখেন। শুধু তাই নয়, তাঁরা নিজেদের আপগ্রেড করার এবং নতুন দক্ষতা অর্জনের ব্যাপারে সব সময় সচেতন থাকেন। এই অভ্যাসই তাঁদের অন্যদের থেকে এগিয়ে রাখে এবং আরও স্মার্ট করে তোলে।
৫. লক্ষ্য বা গোল থাকে ক্লিয়ার:
অধিকাংশ মানুষেরই জীবনে কোনো স্পষ্ট লক্ষ্য নেই। আর যাদের লক্ষ্য আছে, তাদের সুনির্দিষ্ট প্ল্যানিংয়ের অভাব রয়েছে। ঠিক এখানেই এগিয়ে যান মিলিয়নিয়াররা। তাঁদের স্পষ্ট আর্থিক লক্ষ্য (Clear Financial Goal) থাকে। পাশাপাশি, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুসংগঠিত প্ল্যানিংও তৈরি থাকে।
তাই মিলিয়নিয়ার হতে চাইলে আজ থেকেই এই পাঁচটি অভ্যাস নিজের জীবনে তৈরি করুন। তাতেই আপনার খেলা ঘুরে যাবে এবং ব্যাঙ্কে কোটি কোটি টাকা জমার রাস্তা খুলে যাবে।