‘কবীরধাম’ হতে চলেছে যোগীর উত্তরপ্রদেশ! কোন জায়গার নাম বদল করলেন মুখ্যমন্ত্রী? তোলপাড় রাজ্য-রাজনীতি শিরোনাম

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখিমপুর খেরির মুস্তফাবাদের নাম পরিবর্তনের বড় ঘোষণা করলেন। সোমবার ‘স্মৃতি মহোৎসব মেলা ২০২৫’-এর মঞ্চ থেকে তিনি জানান, মুস্তফাবাদের নতুন নাম হবে ‘কবীরধাম’। সন্ত কবীরের সঙ্গে যুক্ত এই স্থানের হারানো ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধারের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত, বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারগুলি অযোধ্যা ও প্রয়াগরাজ-সহ বহু জায়গার নাম পরিবর্তন করেছিল। কিন্তু তাঁর সরকার সেই স্থানগুলির আসল নাম ও পরিচয় ফিরিয়ে আনার কাজ করছে। মুস্তফাবাদের নামবদলও সেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফেরানোর প্রক্রিয়ারই অংশ বলে তিনি উল্লেখ করেন। যোগী সরকারের এই পদক্ষেপ রাজ্যে ফের একবার নামবদল নিয়ে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।