“সে আমাদের সঙ্গে ঝামেলা করতে চায় না!” হোয়াইট হাউসে হঠাৎ সুর বদল ট্রাম্পের! মাদুরো কী অফার করলেন আমেরিকাকে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolás Maduro) নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে মাদুরো “সবকিছুই অফার করেছেন”।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভেনেজুয়েলায় সিআইএ-র গোপন অভিযানের জন্য ট্রাম্পের অনুমোদনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, মাদুরো কি তাঁর দেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন? সাংবাদিক আরও উল্লেখ করেন যে, সম্প্রতি মাদুরো ইংরেজি ভাষায় একটি ভিডিও বার্তা রেকর্ড করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডাম্প সরাসরি উত্তর দেন, “তিনি সবকিছু অফার করেছেন। তিনি সবকিছু অফার করেছেন। আপনি ঠিকই বলেছেন।”

এরপর ট্রাম্প নিজেই এর কারণ ব্যাখ্যা করেন—”আপনারা জানেন কেন? কারণ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলা করতে চান না।”

এই মন্তব্যের পরই প্রেসিডেন্ট ট্রাম্প সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন। আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ, এই বক্তব্যের ঠিক আগেই ভেনেজুয়েলায় সিআইএ-র গোপন অপারেশন চালানোর অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প।