‘মহালয়া’ দেখে বিরক্ত দর্শক, করলেন একের পর এক ট্রোল! শুধু মন কাড়লেন শোলাঙ্কি রায়

প্রতিবারের মতো এবারও ষ্টার জলসা জি বাংলা নিয়ে এসেছিলো বিশেষ চমক । দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘মহালয়া’। আর মহালয়ার ভোরে কোন চ্যানেল কত দর্শক টানবে সেই নিয়ে জোর টক্কর ছিল এবার । যদিও এই বছর ষ্টার জলসায় ‘মহিষাসুরমর্দিনী’ হয়েছিলেন ‘এক্কা দোক্কা’র রাধিকা, অর্থাৎ টলিউড অভিনেত্রী সোনামণি সাহা।আর জি বাংলায় দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলিকে।

গত বারের তুলনায় স্টার জলসা এই বছর একটু অন্যভাবে মহালয়া উপস্থাপন করেছে। বিশেষত মহালয়ার শেষে ছিল মহা-টুইস্ট। শুভ বনাম অশুভর লড়াই আজও বর্তমান। নারীকে প্রতিনিয়ত লড়তে হচ্ছে চারপাশের অসুরদের সঙ্গে। শেষ কয়েক মুহূর্তেই ‘আজকের দুর্গা’ হয়ে চমকে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় অর্থাৎ ‘গাঁটছড়া’ ধারাবাহিকের খড়ি । ‘মহালয়ায় ‘খড়ি’র প্রশংসায় পঞ্চমুখ দর্শক। শুধু তাই নয় অনেকর মতে সোনামণিকে ছাপিয়ে গিয়েছেন শোলাঙ্কি।

অন্যদিকে জি বাংলায় পরপর দু-বার শুভশ্রীকে দুর্গা হিসাবে দেখেই যেন বিরক্ত হয়ে গিয়েছেন দর্শক । একজন নেটিজেন লিখেছেন, ‘চন্দননগরের লাইটিংটা দুর্দান্ত, তা কটা অর্ডার এল?’ নিম্নমানের ভিএফএক্স-কে কটাক্ষ করে অপর এক নেটিজেন লেখেন- ‘এ তো মার্বেলের চেয়েও সেরা ভিএফএক্স…. এমন ভিএফএক্স দেখে চক্ষুচড়কগাছ।’ কেউ কেউ তো নির্মাতাদের উদ্দেশে লিখেছেন, ‘আগে মহিষাসুরমর্দিনীর গল্পটা পড়ে আসুন, তারপর এইসব টেলিকাস্ট করবেন’।

ষ্টার জলসা জি বাংলার পাশাপাশি কালার্স বাংলাতেও সম্প্রচারিত হয়েছে মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠান ‘দেবী দশমহাবিদ্যা’। যেখানে দূর্গা রূপে দেখা গিয়েছিলো ঋতুপর্ণা সেনগুপ্তকে ।এই অভিনেত্রীকে দেখে নেটিজেনদের অনেকেই ‘বুড়ি দুর্গা’ বলে ট্রোল করেছেন।