আচমকা লাইমলাইটে ‘দ্য ব্যাডস অফ বলিউড’ তারকার মেয়ে! ১৭ বছরের কলেজ পড়ুয়া কন্যাকে নিয়ে কী বললেন রজত বেদী?

“দ্য ব্যাডস অফ বলিউড”-এ শক্তিশালী অভিনয়ের পর শিরোনামে এসেছেন অভিনেতা রজত বেদী। তবে শুধু তাঁর চরিত্রই নয়, তাঁর মেয়ে ভেরা বেদী-ও এখন আলোচনার কেন্দ্রে। এতদিন লাইমলাইটে না এলেও, সম্প্রতি মুম্বাইয়ে আরিয়ান খানের পরিচালিত প্রথম ছবির প্রিমিয়ারে বাবার সঙ্গে উপস্থিত হয়ে ভেরা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রজত বেদী ভক্তদের প্রতিক্রিয়ার বিষয়ে কথা বলেন। একটি মন্তব্যে বলা হয়েছিল যে, ভেরা বেদীর বয়স ১৮ বছর, এবং তিনি রাতের খাবারে ১০ জন কারিনা কাপুর এবং ২০ জন ঐশ্বর্যকে খেয়ে ফেলতে পারেন। এই মন্তব্যে রজত বেদী বিব্রত হয়ে প্রতিক্রিয়া জানান, “না, না প্লিজ, প্লিজ, প্লিজ (হাত জোড় করে)। আমার মেয়ে খুব নিরীহ একটি মেয়ে।”
তিনি বলেন, “আমার হাত জোড় করে বিনীত অনুরোধ, দয়া করে এমন মন্তব্য করবেন না যে সে কারিনা কাপুর বা ঐশ্বর্য রায়কে খেয়ে ফেলতে পারে। আমরা খুব ভাগ্যবান যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। কিন্তু দয়া করে তার তুলনা কারিনা বা ঐশ্বর্যর সঙ্গে করবেন না, তাঁরা আমাদের ইন্ডাস্ট্রির খুবই বড় ব্যক্তিত্ব।”
তিনি আরও বলেন, “আমার মেয়েটি খুব ছোট। দয়া করে তাকে ভালোবাসা ও সম্মান দিন। সে এখন পড়াশোনা করছে, ১৮ বছর বয়স, কলেজে যায়। কী হচ্ছে, সেটা সে নিজেও বুঝতে পারছে না। বাবার সঙ্গে একটা রেড কার্পেট ইভেন্টে গিয়েছিল, আর মিডিয়া তাকে ধরে তুলেছে।”
এর আগে রজত বলেছিলেন, “আমার পুরো পরিবার এখন শিরোনামে। শুধু আমি নই। আমার শো এবং আমার কারণে আমার সন্তানরাও এখন শিরোনামে। তারা ভাইরাল হয়েছে, আর এটা পাগলামি।” তিনি আরও জানান, কীভাবে ভেরাকে কারিনা কাপুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। অভিনেতা বলেন, “সে খুবই খুশি… কারণ এই মনোযোগ শুধু ভারত থেকেই নয়, পুরো বিশ্ব থেকে আসছে। মানুষ আমেরিকা, কানাডা, লন্ডন, দুবাই—সব জায়গা থেকে ফোন করছে। সে খুবই সাধারণ জীবন যাপন করে, এবং এর আগে কখনও এই ধরনের কিছুর মুখোমুখি হয়নি। এটিই তার জীবনে প্রথমবার যে সে বাবার সাথে কোনো রেড কার্পেট ইভেন্টে গিয়েছে।”