দেশ গঠনে যাঁর অবদান অনস্বীকার্য! একাদশতম রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী
October 15, 2025

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, বুধবার, দেশের একাদশতম রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামের জন্মজয়ন্তীতে তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিজ্ঞানী ও দূরদর্শী নেতা হিসেবে দেশের প্রতি তাঁর অনস্বীকার্য অবদানের জন্য মুখ্যমন্ত্রী তাঁকে স্মরণ করেন।
মুখ্যমন্ত্রী এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, “প্রাক্তন রাষ্ট্রপতি ড. এপিজে আব্দুল কালামকে তাঁর জন্মজয়ন্তীতে আমার বিনম্র শ্রদ্ধা। তিনি ছিলেন এক মহান বিজ্ঞানী এবং দূরদর্শী নেতা, যাঁর ডেডিকেশন ও নম্রতা মানুষকে বড় স্বপ্ন দেখতে এবং দেশের প্রগতির জন্য কাজ করতে উৎসাহিত করে।” উল্লেখ্য, কালাম ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের ১১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।