‘এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম’! বাবা হওয়ার উত্তেজনা ধরে রাখতে না পেরে কী বললেন ভিকি কৌশল?

গত মাসেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল (Vicky Kaushal) তাঁদের সংসারে নতুন সদস্য আসার সুখবরটি ঘোষণা করেছেন। এই ঘোষণার পর থেকেই বাবা হওয়ার উত্তেজনা যেন আর ধরে রাখতে পারছেন না ভিকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের কাছে তিনি ফাঁস করলেন তাঁর সমস্ত প্ল্যানিং।

সংসারে নতুন সদস্য আসা নিয়ে বলতে গিয়ে ভিকি কৌশল বলেন, “সন্তানের বাবা হওয়া এটা খুব বড় আশীর্বাদ। জীবনকে পূর্ণতা দেয়। আমি আর ক্যাটরিনা এই সময়ের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। তবে এবার সময় এসে গিয়েছে। এবার আমি শুধু অপেক্ষা করছি, কখন আমাদের ভালোবাসার চিহ্ন আমার কোলে জায়গা করে নেবে। প্রচুর প্ল্যানিং রয়েছে।”

আবেগের বন্যা বইয়ে দিয়ে তিনি আরও বলেন, “আমি তো ঠিক করেই ফেলেছি। সন্তান ভূমিষ্ঠ হলে ওর সঙ্গে চব্বিশ ঘণ্টা কাটাব। অভিনয় থেকে লম্বা বিরতি নেব। সারাক্ষণ বাড়িতেই থাকব!”

জানা গিয়েছে, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই ক্যাটরিনা মা হতে চলেছেন। এই কারণেই বর্তমানে ক্যাটরিনা লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কঠোর গোপনীয়তা বজায় রেখে প্রেমের সম্পর্ক রাখার পর, ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট এক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।