রেশন কার্ড থাকলেই ৫০০০ টাকা! দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবে মোটা অঙ্কের বোনাস, বিরাট ঘোষণা

উৎসবের মরশুমে লক্ষ লক্ষ রেশন কার্ডধারীদের জন্য এল এক দারুণ খবর। দীপাবলির আগেই এবার নগদ অর্থ পেতে চলেছেন রাজ্যের জনগণ। জানা যাচ্ছে, যাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, তাদের অ্যাকাউন্টে সরাসরি ৫০০০ টাকা করে ঢুকবে।

সূত্রের খবর অনুযায়ী, এই চমকপ্রদ ঘোষণাটি করতে চলেছে তামিলনাড়ু সরকার। রাজ্যের লক্ষ লক্ষ রেশন কার্ডধারীদের জন্য একটি বড় প্রকল্প চালু করার প্রস্তুতি নিচ্ছে তারা। পোঙ্গল উৎসবের আগে রেশন কার্ডধারীদের ৫০০০ টাকা নগদ বোনাস দেওয়ার পরিকল্পনা করছে তামিলনাড়ু সরকার।

এই বিশাল প্রকল্পের জন্য প্রায় ১০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে জানা গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন দীপাবলির আগেই আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার ঘোষণা করতে পারেন।

এই টাকা শীঘ্রই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে। যাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, শুধুমাত্র তারাই এই ৫০০০ টাকা পাবেন।

প্রসঙ্গত, এর আগে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন যে এই দীপাবলিতে দেশবাসীর জন্য একটি বড় উপহার অপেক্ষা করছে। সেই আবহে তামিলনাড়ু সরকারের এই ঘোষণা রাজ্যবাসীকে উৎসবের মরশুমে অতিরিক্ত আনন্দের জোগান দেবে বলে মনে করা হচ্ছে।