জ়েন জ়ি-র বিক্ষোভের মুখে চরম বিশৃঙ্খলা, সেনা পাহারায় দেশ ছাড়তে বাধ্য হলেন মাদাগাস্কার প্রেসিডেন্ট! দেখুন ভিডিও

পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে চরম রাজনৈতিক অস্থিরতা। জ়েন জ়ি (Gen Z)-এর নেতৃত্বে শুরু হওয়া প্রবল গণ-বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সম্প্রতি মাদাগাস্কার থেকে এমনই একটি চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে।
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, দেশজুড়ে তীব্র বিক্ষোভের মাঝেই প্রেসিডেন্ট রাজোয়েলিনা সামরিক বাহিনীর কড়া পাহারায় গাড়িতে চড়ে দ্রুত এলাকা ছাড়ছেন এবং কার্যত দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। এই দৃশ্য গোটা বিশ্বের কাছেই অপ্রত্যাশিত এবং বিস্ময়কর।
বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি বৃহত্তর প্রবণতার অংশ। সম্প্রতি নেপালে জ়েন জ়ি-র বিক্ষোভ শুরু হওয়ার এক মাসের মধ্যেই এবার মাদাগাস্কারের যুব সমাজ সে দেশের প্রেসিডেন্টকে দেশ ছাড়তে বাধ্য করল। এর আগে বাংলাদেশেও একই ধরনের ছবি দেখা গিয়েছিল, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছিল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, নতুন প্রজন্মের যুব সমাজের ক্ষমতা ও প্রভাব বিশ্বজুড়ে রাজনৈতিক স্থিতিশীলতার উপর বড়সড় প্রভাব ফেলছে। মাদাগাস্কারের এই ঘটনা সেই ইঙ্গিতকেই আরও স্পষ্ট করে তুলল। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
O presidente do Madagáscar, Andry Rajoelina refugiou-se ontem na embaixada da França em busca de asilo, enquanto o exército se juntou aos manifestantes.
E aí @STF_oficial…..entendeu o um golpe de estado?…ou vcs continuarão nessa bizarrice de julgamento? pic.twitter.com/21yPSQYsgn— Heron Fagundes (@heronfagundes) October 14, 2025