সরকারি চাকরি খুঁজছেন? কেন্দ্রের এই সংস্থায় ৯০টি শূন্যপদে বাম্পার নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি ও বেতন

আপনি কি দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় পারমাণবিক শক্তির অধীনস্থ সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (ECIL) চুক্তিভিত্তিক বিভিন্ন পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ পাবেন।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

কোন কোন পদে সুযোগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ করা হবে:

প্রজেক্ট ইঞ্জিনিয়ার

টেকনিক্যাল অফিসার

অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার

সিনিয়র আর্টিসান

জুনিয়র আর্টিসান

এছাড়াও ব্যবসায়িক বিভাগেও কাজের সুযোগ মিলবে। আগ্রহী প্রার্থীদের দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা ও বেতন
এই পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বি-টেক (B.Tech) উত্তীর্ণ হতে হবে। কাজের ক্ষেত্রে দক্ষতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা ও বেতন:

আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে।

নিযুক্ত কর্মীর পদ অনুযায়ী মাসিক বেতন শুরু হবে ২৩,২১৮ টাকা থেকে এবং তা ৫৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এর সঙ্গে মিলবে অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও।

বিরাট ঘোষণা TCS-এর: ব্রিটেনে ৫০০০ কর্মী নিয়োগ, এআই স্টুডিও খুলছে লন্ডনে
একদিকে যখন কেন্দ্রীয় সরকারের সংস্থায় নিয়োগের খবর, ঠিক তখনই আন্তর্জাতিক স্তরে এক বড় ঘোষণা করেছে ভারতের অন্যতম আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)।

টিসিএস তাদের আগামী ৩ বছরের জন্য একটি বিশাল পরিকল্পনার কথা ঘোষণা করেছে। তারা আগামী ৩ বছরে যুক্তরাজ্য (UK) জুড়ে ৫ হাজার কর্মী নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি, লন্ডনে একটি অত্যাধুনিক এআই (AI) এক্সপেরিয়েন্স জোন এবং ডিজাইন স্টুডিও চালু করার কথা ঘোষণা করেছে সংস্থা। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে একই ধরনের স্টুডিও খোলার পর লন্ডন হতে চলেছে বিশ্বব্যাপী টিসিএস-এর দ্বিতীয় জাতীয় কেন্দ্র।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে প্রযুক্তি অংশীদার হিসাবে কাজ করছে টিসিএস। জানা গেছে, ২০২৪ অর্থ বছরে তারা যুক্তরাজ্যের অর্থনীতিতে ৩.৩ বিলিয়ন পাউন্ডের বেশি অবদান রেখেছে এবং দেশের কোষাগারে প্রায় ৭৮০ মিলিয়ন পাউন্ডেরও বেশি কর দিয়েছে।

উল্লখ্য, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে টিসিএস বিশ্বব্যাপী কর্মী সংখ্যায় প্রায় ১৯,৭৫৫ জনের তীব্র হ্রাসের কথা জানানোর পরই যুক্তরাজ্যে নতুন নিয়োগের কথা ঘোষণা করল, যা কর্মীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলো।