শ্বশুরের অণ্ডকোষ কামড়ে-টিপে ছিঁড়ল পুত্রবধূ! তারপর যা ঘটলো…., শুনে ‘থ’ প্রতিবেশীরা

পারিবারিক বিবাদের জেরে এক ভয়াবহ পরিণতির সাক্ষী হলো মালদহ। জমির দখল নিয়ে ঝামেলার জেরে শ্বশুরকে মর্মান্তিকভাবে খুন করার অভিযোগ উঠল তারই পুত্রবধূর বিরুদ্ধে। বৃহস্পতিবার পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায় এই নৃশংস ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নুরু শেখ (৬৫)। খুনের অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের স্ত্রী সুলতানা বিবির বিরুদ্ধে। অভিযোগ, পারিবারিক বিবাদের চরম মুহূর্তে সুলতানা বিবি তাঁর শ্বশুরের অন্ডকোষ টিপে এবং কামড় দিয়ে আঘাত করেন, যার জেরেই নুরু শেখের মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নুরু শেখের বড় ছেলের স্ত্রী সুলতানা বিবির সঙ্গে তাঁর শ্বশুরের জমি নিয়ে পারিবারিক গন্ডগোল চলছিল। সুলতানা বিবি শ্বশুরের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু নুরু শেখ জমি হস্তান্তরে রাজি ছিলেন না। পুরনো সেই আক্রোশ থেকেই গত বৃহস্পতিবার সুলতানা তাঁর শ্বশুরের গোপনাঙ্গে আঘাত করেন।
এই নৃশংস ঘটনার খবর জানাজানি হতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। দ্রুত অভিযুক্ত গৃহবধূকে ধরে ফেলেন স্থানীয়রা। ক্ষিপ্ত গ্রামবাসীরা, বিশেষ করে স্থানীয় মহিলাদের একাংশ, ওই গৃহবধূকে কিল, চড়, ঘুষি মারতে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। পুলিশ এসে ওই মহিলাকে জনতার রোষ থেকে উদ্ধার করে গ্রেফতার করে।
বর্তমানে মৃত নুরু শেখের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।