২০২৬ সালে ভারতে ভয়ংকর জল সংকট, আমেরিকাকে টপকে যাবে চিন! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে বাড়ছে আতঙ্ক

বলকান অঞ্চলের ‘নস্ট্রাডামাস’ নামে পরিচিত রহস্যময়ী ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা-র বলা বেশিরভাগ কথাই সত্যি বলে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তাঁর অনুগামীরা। ১৯৯৬ সালে তাঁর মৃত্যুর আগে, তিনি মৌখিকভাবে ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভবিষ্যদ্বাণীগুলো নিয়েই মানুষের আগ্রহ তুঙ্গে। চলুন, জেনে নেওয়া যাক একাধিক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী (যা হিন্দুস্তান টাইমস বাংলা যাচাই করে দেখেনি), ২০২৬ সাল এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে বাবা ভাঙ্গা কী বলে গিয়েছিলেন।
ভারত নিয়ে বাবার ভয়ংকর বার্তা
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ সালে ভারতের জন্য অপেক্ষা করছে এক কঠিন পরিস্থিতি, যা মূলত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সম্পর্কিত।
রেকর্ড বিপর্যয়: বাবা ভাঙ্গা জানিয়েছেন যে, ২০২৬ সালেও ভারতে ভয়াবহ বন্যা, ভূমিধসের মতো সমস্যা হবে। রেকর্ড গরম ও রেকর্ড বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হবে।
জল সংকট: শুধু তাই নয়, তাঁর কথা অনুযায়ী, ভারতের অনেক শহর তীব্র জল সংকটের মুখোমুখি হবে।
বিগত কয়েকমাস ধরে দেশের একাধিক রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় ও তাপপ্রবাহের কারণে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। বাবা ভাঙ্গার এই কথাগুলি সেই পরিস্থিতিতে মানুষের মনে নতুন করে ভয় সৃষ্টি করছে।
বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন ও তৃতীয় বিশ্বযুদ্ধ
বাবা ভাঙ্গা বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করে গিয়েছেন, যা বিশ্ব শক্তিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়:
চিনের উত্থান: তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে চিনের শক্তি আমেরিকাকে ছাড়িয়ে যাবে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের সৃষ্টি করবে।
তৃতীয় বিশ্বযুদ্ধ: এছাড়া, তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার আশঙ্কার কথাও বলে গিয়েছেন।
প্রসঙ্গত, ১১ই আগস্ট ১৯৯৬ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাবা ভাঙ্গা। কথিত আছে, এই রহস্যময়ী নারী নিজের মৃত্যুর দিনও আগে থেকে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।