দার্জিলিঙে ঘুরতে গিয়ে বিপদে পড়েছেন? দেখেনিন সব হেল্পলাইন নম্বর

কয়েক দিনের লাগাতার ভারী বৃষ্টি ও ভয়াবহ ধসের জেরে উত্তরবঙ্গের পরিস্থিতি এখন চরম সঙ্কটজনক। দার্জিলিং, কালিম্পং ও মিরিক সহ বিভিন্ন অঞ্চলে ধস নেমে, ব্রিজ ভেঙে ও বাড়ি তলিয়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৪ জন। এই প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ে অসংখ্য পর্যটক ও স্থানীয় মানুষ আটকে পড়েছেন।

এই পরিস্থিতিতে দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে রাজ্য সরকার, রাজভবন, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে জরুরি ভিত্তিতে একাধিক হেল্পলাইন ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাহাড়ে বা শিলিগুড়িতে আটকে থাকলে দ্রুত সাহায্য পেতে নিচের নম্বরগুলিতে যোগাযোগ করুন:

১. রাজ্য সরকার ও নবান্নের কন্ট্রোল রুম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে ২৪ ঘণ্টা চালু করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম। যে কোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে:

  • ফোন নম্বর: ০০৯১-২২১৪-৩৫২৬ / ০০৯১- ২২৫৩-৫১৮৫
  • টোল ফ্রি নম্বর: ৯১-৮৬৯৭৯-৮১০৭০

২. রাজভবনের ‘র‍্যাপিড অ্যাকশন সেল’

উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে রাজভবনেও তৈরি হয়েছে ২৪ ঘণ্টার বিশেষ র‍্যাপিড অ্যাকশন সেল। মোবাইল ও ইমেলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে:

  • ফোন নম্বর: ০৩৩-২২০০১৬৪১
  • ইমেইল আইডি: peaceroomrajbhavan@gmail.com
  • সমন্বয়ের দায়িত্বে: অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুত।

৩. দার্জিলিং ও শিলিগুড়ি পুলিশের জরুরি নম্বর

পাহাড় ও শিলিগুড়ির যে কোনো বিপদে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন:

এলাকা যোগাযোগের নম্বর
দার্জিলিং পুলিশ ৯১৪৭৮ ৮৯০৭৮ (ফোন/মেসেজ/হোয়াটসঅ্যাপ)
শিলিগুড়ি পুলিশ ফোন: ০৩৫৩-২৬৬২০১০, ০৩৫৩-২৬৬২২১০
মোবাইল: ৭৮৭২৭০৭৭৩৩, ৭০০১৩১০১২৭, ৯১৪৭৮৮৯৬০৭

৪. শিলিগুড়ি পুরসভার হেল্পলাইন

শিলিগুড়িতে আটকে পড়া পর্যটকদের সাহায্যের জন্য পুরসভার চালু করা বিশেষ নম্বর:

  • ফোন নম্বর: ৭৫৫৭০৩৫১৯৪

৫. জিটিএ (GTA)-এর বিভিন্ন অফিসের হেল্পলাইন

দার্জিলিং বা তৎসংলগ্ন অঞ্চলে ফেঁসে গেলে GTA (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর বিভিন্ন এসিডও (ACDO) এবং বিডিও (BDO) অফিসের নম্বরগুলিতে যোগাযোগ করুন:

অফিসের নাম ফোন নম্বর
ACDO অফিস, দার্জিলিং সদর ৯৪৩৪০৫৮১০৪
ACDO অফিস, কালিম্পং ৯০৭৩৯৩৬৮৫৭ / ৯০৫১১৪২৪৯৯
ACDO অফিস, কার্সিয়াং ৯৪৩৪০৪৫৪৪০
ACDO অফিস, মিরিক ৯১৪৭৮৯০৫৭৭
BDO, দার্জিলিং-পুলবাজার ৭৭৯৭৩৭৮৬৫১
BDO, জোরে বাংলো-সুখিয়া পোখরি ৭৭৯৭৩৭৮৬৫২
BDO, রাংলি-রাংলিওট ৭৭৯৭৩৭৮৬৫৩
BDO, কার্সিয়াং ৯৮৩২৭৩৭৩৮০ / ৮৯০২১১৫৯৪৯
BDO, মিরিক ৭৭৯৭৩৭৮৬৫৮
BDO, কালিম্পং–১ ৭৭৯৭৩৭৮৬৫৪
BDO, লাভা ৭৭৯৭৩৭৮৬৫৫
BDO, পেদং ৯৬৭০০২৪৮৪৮
BDO, গরুবাথান ৭৫৫১০৮৯৮