দূর্গাপূজোয় সৌভাগ্যের জোয়ার! সারা বছর দেবীর কৃপা থাকে যে ৫ রাশির উপর, জানুন জ্যোতিষের ইঙ্গিত

আকাশ-বাতাসে এখন দুর্গাপূজার সুর। আজ ২৬ সেপ্টেম্বর চতুর্থী, আর একদিন বাদেই শুরু হবে দেবী দুর্গার মূল আরাধনা— বোধন। তবে বাঙালি মহলে ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো চললেও, অবাঙালি সম্প্রদায় দেবীপক্ষের প্রথম দিন থেকে টানা নয় দিন ধরে অর্থাৎ নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করেন। শাস্ত্র অনুযায়ী, এই নয় দিন অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয়, ভক্তিভরে এই সময়ে দেবীর পুজো করলে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যায় এবং মনের সব ইচ্ছে পূরণ হয়।

তবে জানেন কি, জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি রাশি মা দুর্গার খুব প্রিয়? এই সব রাশির জাতক-জাতিকাদের উপর দেবীর আশীর্বাদ সারা বছর থাকে। দুর্গাপূজার এই শুভক্ষণে জেনে নেওয়া যাক সেই ভাগ্যবতী রাশিগুলি সম্পর্কে:

মা দুর্গার আশীর্বাদপ্রাপ্ত ৫টি রাশি
১. মেষ (Aries): দেবী দুর্গার অত্যন্ত প্রিয় রাশিগুলির মধ্যে মেষ অন্যতম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির উপর মায়ের বিশেষ আশীর্বাদ থাকে। শুধু দুর্গাপুজোর সময় নয়, সারা বছরই এঁদের সব কাজে সাফল্য আসে। জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং সন্তান ভাগ্যও অনুকূল হয়।

২. মিথুন (Gemini): মিথুন রাশি দেবী দুর্গার পছন্দের। দুর্গাপুজোর সময় বিশেষভাবে এই রাশির উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হয়। এই সময়ে এঁরা সৌভাগ্যের অধিকারী হন এবং সৎভাবে কাজের শুভ ফল লাভ করেন। নবরাত্রির সময় অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করার সুযোগ আসে এবং আর্থিক অবস্থার উন্নতির যোগ থাকে।

৩. সিংহ (Leo): এই রাশির জাতক-জাতিকারা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এঁদের সঙ্গে দেবীর আশীর্বাদ সবসময় রয়েছে। মা দুর্গার কৃপায় সিংহ রাশির ভাগ্য সবসময় তাঁদের পক্ষে থাকে। দেবী এঁদের যে কোনও বিপদ থেকে রক্ষা করেন। সহজে আর্থিক কোনও সমস্যা এঁদের বিপদে ফেলতে পারে না।

৪. কন্যা (Virgo): কন্যা রাশির জাতকদের মধ্যে স্বাভাবিকভাবেই ধর্মীয় কাজে আগ্রহ দেখা যায়। এঁরা সব কাজ আনন্দের সঙ্গে করেন এবং সবসময়ে ইতিবাচক মনোভাব বজায় রাখেন। দুর্গার আশীর্বাদে এই রাশির জাতকদের কোনও বিপদ খুব বেশি কষ্ট দিতে পারে না, যা এঁদের জীবনকে স্থিতিশীল রাখে।

৫. তুলা (Libra): তুলা রাশির অধিপতি দেবতা হলেন শুক্র। ভক্তি সহকারে দুর্গাপূজা করলে এঁরা বিশেষ সুফল পান। কারণ মা দুর্গার অত্যন্ত প্রিয় এই রাশি। নবরাত্রির সময় দুর্গাপুজো করলে কিংবা দেবীর মন্ত্র জপ করলে বিশেষভাবে আশীর্বাদধন্য হন এই রাশির মানুষেরা।