ডাবল মার্ডার মামলার মূল সাক্ষী নীরজ তেহলান খুনে ২ গ্যাংস্টার গ্রেফতার, পাল্টা গুলিতে আহত ১ পুলিশকর্মীও

দিল্লির নাজাফগড়ের কুখ্যাত নীরব তেহলান হত্যা মামলায় ওয়ান্টেড দুই অভিযুক্তকে আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫) ভোরে গুরুগ্রামে এক নাটকীয় এনকাউন্টারের পর গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশের পাল্টা গুলিতে দুই গ্যাংস্টারের পায়েই গুলি লাগে।
পুলিশ জানিয়েছে, ভোর ৪:৩০ মিনিট নাগাদ হরিয়ানার গুরুগ্রাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নীরজ তেহলান গত ৪ জুলাই খুন হয়েছিলেন। তিনি ফেব্রুয়ারি ২০২৪-এর নাজাফগড় ডাবল মার্ডার মামলারও একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন।
গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলো— ২৯ বছর বয়সী মোহিত জাখর (ছাওলার বাসিন্দা) এবং ২১ বছর বয়সী যতীন রাজপুত (বিপিন গার্ডেন, দ্বারকা মোরের বাসিন্দা)।
পুলিশি সূত্র অনুযায়ী, ধৃতেরা পালানোর চেষ্টা করলে তাদের চ্যালেঞ্জ জানানো হয়। অভিযুক্তরা মোট ছয় রাউন্ড গুলি চালায়। এর মধ্যে একটি গুলি হেড কনস্টেবল নরপতের বুলেটপ্রুফ জ্যাকেটে লাগে, এবং অন্যটি সাব-ইনস্পেক্টর বিকাশকে বাঁ হাতে আঘাত করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়, যাতে দুই অভিযুক্তই পায়ে জখম হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর গ্যাংস্টারদের কাছ থেকে ৫ রাউন্ড তাজা কার্তুজ সহ দুটি লোডেড পিস্তল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত দুই অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।