পুজোর মুখে ব্যাঙ্কের ছুটির লম্বা তালিকা প্রকাশ! টানা কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা? এখনই দেখে নিন!

পুজোর মুখে ব্যাঙ্কের ছুটির লম্বা তালিকা প্রকাশ! টানা কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা? এখনই দেখে নিন!

আর মাত্র দু’দিন পরই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর এই ক’টা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। পুজো উপলক্ষে স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি-বেসরকারি দফতরে থাকে লম্বা ছুটি। এবার এই উৎসবের মরসুমে ব্যাঙ্ক ছুটির তালিকাটি প্রকাশ্যে এল। জরুরি কাজ সারার আগে গ্রাহকদের এই তালিকা দেখে নেওয়া আবশ্যক।

পুজো শুরু হওয়ার আগে জেনে নিন, ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে:

তারিখ দিন উপলক্ষ্য কোথায় ছুটি থাকবে
২৭ সেপ্টেম্বর, ২০২৫ শনিবার পঞ্চমী সাপ্তাহিক ছুটি (সাধারণত মাসের চতুর্থ শনিবার)
২৮ সেপ্টেম্বর, ২০২৫ রবিবার ষষ্ঠী সাপ্তাহিক ছুটি
২৯ সেপ্টেম্বর, ২০২৫ সোমবার মহাসপ্তমী পশ্চিমবঙ্গ, আগরতলা, গুয়াহাটি, জয়পুর
৩০ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার মহাঅষ্টমী পশ্চিমবঙ্গ, আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, পটনা, রাঁচি
১ অক্টোবর, ২০২৫ বুধবার মহানবমী পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে ছুটি
২ অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার গান্ধী জয়ন্তী গোটা দেশে ছুটি (জাতীয় ছুটি)

ব্যাঙ্ক বন্ধ থাকলেও পরিষেবা সচল:

ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএম-এর মাধ্যমে লেনদেন সংক্রান্ত পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারবেন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলি সচল থাকবে। তবে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন দ্বারা নিয়ন্ত্রিত চেক ক্লিয়ারিং এবং অন্যান্য ফিজিক্যাল ব্যাঙ্কিং কাজ এই দিনগুলিতে প্রসেস করা হবে না। তাই পুজোর উৎসবের আগে দ্রুত নিজেদের প্রয়োজনীয় সমস্ত ফিজিক্যাল ব্যাঙ্কিং কাজ সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।