গ্রেটার নয়ডা মেলা, ট্রাফিক জ্যাম এড়াতে চান? জেনে নিন এক্সপো সেন্টারে যাওয়ার সহজ রাস্তা

গ্রেটার নয়ডা মেলা, ট্রাফিক জ্যাম এড়াতে চান? জেনে নিন এক্সপো সেন্টারে যাওয়ার সহজ রাস্তা

গ্রেটার নয়ডার নলেজ পার্কের ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো ২০২৫। এই ইভেন্টে প্রায় ১০ লক্ষ দর্শক সমাগমের আশা করা হচ্ছে। তাই দিল্লি-এনসিআর থেকে আসা দর্শকদের জন্য সঠিক ট্র্যাফিক অ্যাডভাইসরি জানা জরুরি। গৌতম বুদ্ধ নগর পুলিশ কমিশনরেট থেকে দর্শকদের মেট্রো ব্যবহারের জন্য বিশেষ আবেদন করা হয়েছে। জরুরি না হলে সড়কপথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মেট্রো করে সহজে পৌঁছানোর উপায়:

দিল্লি থেকে আসা দর্শকরা মেট্রো করে সেক্টর ৫২ মেট্রো স্টেশন পর্যন্ত আসতে পারেন। সেখান থেকে দশ মিনিটের হাঁটা দূরত্বে মেট্রো ৫১ তে উঠে সরাসরি গ্রেটার নয়ডার নলেজ পার্ক ১ মেট্রো স্টেশনে নামতে পারবেন। এই স্টেশনের ঠিক সামনেই এক্সপো মার্ট অবস্থিত।

ব্যক্তিগত গাড়িতে যাওয়ার পথ:

যারা নিজস্ব গাড়িতে আসতে চান, তারা নোয়ডা-গ্রেটার নোয়ডা এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি হিণ্ডন কাট-এর সার্ভিস রোড দিয়ে নামতে পারেন। সেখান থেকে সংস্কৃতি সংগ্রহশালয়ের সামনে দিয়ে নলেজ পার্কের নাসা পার্কিং-এ পৌঁছানো যাবে।

শাটল বাস পরিষেবা:

নাসা পার্কিং থেকে দর্শনার্থীদের জন্য শাটল বাস পরিষেবাও রয়েছে, যা তাদের সরাসরি এক্সপো মার্ট পর্যন্ত পৌঁছে দেবে। যদিও পুলিশ বারবার অনুরোধ করছে, ভিড় এড়াতে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে মেট্রো ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।