সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর সূচি বদল, জেনেনিন কোন লাইনে, কখন চলবে ট্রেন?

দুর্গাপূজায় প্রতি বছরের মতো এবারও যাত্রীদের সুবিধার জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে। যারা পুজোতে রাতে প্যান্ডেল হপিং করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)

 

  • পঞ্চমী: সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে।
  • ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা মিলবে।
  • সপ্তমী থেকে নবমী: এই তিন দিন দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাতভর মেট্রো চলবে।
  • দশমী: দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।

গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)

 

  • পঞ্চমী: সকাল ৭:৩০ থেকে রাত ১১টা (আপ) এবং সকাল ৭:৪৪ থেকে রাত ১১:১৬ (ডাউন) পর্যন্ত মেট্রো চলবে।
  • ষষ্ঠী: সকাল ৯টা থেকে রাত ১১:২৮ (আপ) এবং সকাল ৯:০২ থেকে রাত ১১:২০ (ডাউন) পর্যন্ত পরিষেবা মিলবে।
  • সপ্তমী থেকে নবমী: এই তিন দিন দুপুর ১:৩০ থেকে ভোর ৪:০৬ (আপ) এবং দুপুর ১:৩৪ থেকে ভোর ৪:১৮ (ডাউন) পর্যন্ত মেট্রো চলবে।
  • দশমী: দুপুর ১টা থেকে রাত ১০টা (আপ) এবং দুপুর ১:৩২ থেকে রাত ১০:৩২ (ডাউন) পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর)

 

  • পঞ্চমী ও ষষ্ঠী: দুপুর ৩টা থেকে রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। এই রুটে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে।
  • সপ্তমী থেকে নবমী: দুপুর ৩টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে।
  • দশমী: এই দিনে দুপুর ৩টা থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে শেষ মেট্রো আপে রাত ৯টা এবং ডাউনে রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।