অক্টোবর মাসের কবে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার? জানিয়ে দিলো নবান্ন

পুজোর আগে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার ও জয় বাংলা প্রকল্পের টাকা আগেই পেয়ে যাবেন উপভোক্তারা। সাধারণত এই প্রকল্পের টাকা মাসের শেষে দেওয়া হলেও, এবার পুজোর কেনাকাটার সুবিধার্থে অক্টোবরের প্রথম সপ্তাহেই এই অর্থ পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে।

২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির আগেই যাতে সকলে নিজেদের আর্থিক সহায়তা পেয়ে যান, সেই কারণে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের কিস্তিও ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।