যৌন লালসায় শিকার তরুণী! রাত ৩টায় ঘরে ঢুকে তাঁরই উপর ঝাঁপিয়ে পড়লেন কামাতুর বাড়ি মালিক, তারপর….

বেঙ্গালুরুতে ফের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শহরের একটি পেয়িং গেস্ট (পিজি) আবাসনে এক যুবতীকে ছুরি দেখিয়ে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রাণে মারার হুমকি এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগে পুলিশ সাইবাবু চেন্নুরু নামের এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি সামনে আসতেই শহরজুড়ে তীব্র শোরগোল পড়ে গেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাইবাবু চেন্নুরুর সঙ্গে ওই ২৪ বছর বয়সী যুবতীর সম্প্রতি বন্ধুত্ব হয়েছিল। অভিযোগ, ভোররাত ৩টা নাগাদ অভিযুক্ত হঠাৎই ওই যুবতীর ঘরে ঢুকে তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাকে যৌন ক্রিয়াকলাপে বাধ্য করার চেষ্টা করে এবং তার বেশ কিছু আপত্তিকর ছবি তোলে। পুলিশ সূত্রে খবর, বাধা দিলে অভিযুক্ত তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।
পেশায় ব্যাঙ্ককর্মী ওই যুবতীর কাছ থেকে অভিযুক্ত ৭০ হাজার টাকা দাবি করে। অভিযোগ, সে যুবতীর ফোন থেকেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪ হাজার টাকা সরিয়ে নেয়। শুধু তাই নয়, এই ঘটনার কথা কাউকে জানালে ওই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে একটি স্কুলের হস্টেলে এক দশম শ্রেণির ছাত্রের ওপর র্যাগিং ও যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। ওই ছাত্রকে বিবস্ত্র করে নাচতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনাগুলো শহরের নিরাপত্তা এবং যুব সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।