OMG রাস্তায় এসব! মহিলার দিকে তাকিয়েই হস্তমৈথুন যুবকের, ক্যামেরায় ধরা পড়ল বিকৃত কাজ, তারপর…

গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের কাছে ঘটে গেল এক শিউরে ওঠার মতো ঘটনা। এক রেডিট ব্যবহারকারীর অভিযোগ, তিনি তার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন, আর ঠিক তখনই রাস্তার মাঝখানে একটি কালো থর গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির চালক তাকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি এবং প্রকাশ্যে হস্তমৈথুন করতে শুরু করে। এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই রেডিট ব্যবহারকারী তার পোস্টে পুরো ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, “আমি ব্যালকনিতে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ দেখি, কালো রঙের একটি থর গাড়ি রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়াল। প্রথমে ভেবেছিলাম, চালক হয়তো এমনিই বসে আছে। কিন্তু একটু পরেই তার নড়াচড়া দেখে সন্দেহ হয়। খেয়াল করে দেখি, লোকটি আমার দিকে তাকিয়েই হস্তমৈথুন করছে।” পরিস্থিতি বুঝতে পেরে তিনি তার রুমমেটকে নিয়ে পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেন। তিনি আরও যোগ করেন, প্রায় দশ মিনিট ধরে এই বিকৃত কাজ চলে। অবশেষে এক বন্ধু সাহস করে বাইরে গিয়ে সরাসরি ভিডিও করতে গেলে লোকটি দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ওই মহিলার প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাকে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেন। একজন মন্তব্য করেন, “নতুন গুরুগ্রামে এটা এখন নিত্যনৈমিত্তিক দৃশ্য। শুধু থর নয়, ট্যাক্সিচালক এবং অন্য গাড়ির চালকদেরও এই কাজ করতে দেখা যায়।” অনেকেই তাকে গাড়ির নম্বর সংগ্রহ করে পুলিশের কাছে প্রমাণ জমা দেওয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, গত আগস্ট মাসেও গুরুগ্রামে এক মহিলা একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন। তিনি ক্যাবের জন্য অপেক্ষা করার সময় এক ব্যক্তি তার দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে এবং প্রকাশ্যে হস্তমৈথুন করতে শুরু করে। সেই ঘটনাটিও ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল।