ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা (১৯ সেপ্টেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:
১৫৫৯: পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।
১৭৫৫: ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে।
১৭৯৬: জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।
১৮৪৯: ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।
১৮৬৫: প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়।
১৮৭০: জার্মানী প্যারিস অবরোধ করে।
১৮৯৩: নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়।
১৯০৭: প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিস্কৃত হয়।
১৯১৫: জার্মানরা ভিলনা অধিকার করে।
১৯৬০: পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬২: ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু।
১৯৮১: বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।
১৯৮৩: সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে।
১৯৮৫: মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।
১৯৯১: যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯২: যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত।
১৯৯৪: যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবিয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়।
২০০৬: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারায়।

আজ যাদের জন্মদিন:
১৫৬৩: পোলান্ডের রাজা তৃতীয় হেনরি।
১৭৫৯: ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবি।
১৯০৩: কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
১৯১১: নোবেলজয়ী (১৯৮৩) ইংরেজ কথাসাহিত্যিক উইলিয়াম গোল্ডিং।
১৯২৪: রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রে।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা:
১৩৩৯: জাপানের সম্রাট গো-দিয়গো।
১৮৮১: জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি।
১৯৮৭: লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীন।
২০১৬: সাউন্ড অফ মিউজিক তারকা চার্মিয়ান কার।