অপারেশন সিঁদুরের আসল কারণ ফাঁস! রাতের অন্ধকারে কেন হামলা? মুখ খুললেন চিফ অফ ডিফেন্স স্টাফ

গত ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে চলছিল নানা জল্পনা। কেন দিনের আলোয় নয়, রাতের অন্ধকারে এই অভিযান চালানো হয়েছিল, সেই প্রশ্ন তুলে পাকিস্তানের সাংসদ বিলাওয়াল ভুট্টোও ভারতকে কটাক্ষ করেছিলেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান।
ঝাড়খণ্ডের রাঁচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি স্পষ্ট জানান, বেসামরিক নাগরিকদের হতাহত এড়ানোর জন্যই গভীর রাতে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেনারেল চৌহান বলেন, “অসামরিক হতাহত এড়াতে ৭ মে রাত ১টায় প্রথম আক্রমণ চালানো হয়েছিল। রাতের বেলায় দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর জন্য বিশেষ প্রচেষ্টার প্রয়োজন ছিল।”
গত ৭ মে রাতে চালানো এই অভিযানে জৈশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈয়বা-র মতো জঙ্গি সংগঠনগুলোর মোট ৯টি ঘাঁটি ধ্বংস করা হয়। একটানা চার দিন ধরে চলেছিল এই অভিযান। পাকিস্তানের সংসদে বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের এক মাস পর এই তথ্য সামনে আসায় আন্তর্জাতিক মহলে ভারতের সামরিক পেশাদারিত্ব আরও একবার প্রমাণিত হলো।
জেনারেল চৌহান আরও বলেন, “ফৌজ (সেনাবাহিনী)ই একমাত্র জায়গা যেখানে কোনও স্বজনপোষণ নেই… জাতির সেবা করতে এবং দেশ ও বিশ্বকে অন্বেষণ করতে চাইলে আপনার সশস্ত্র বাহিনীতে যোগদানের আকাঙ্ক্ষা থাকা উচিত।” এই মন্তব্যের মাধ্যমে তিনি দেশের তরুণদের ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন।
VIDEO | Ranchi, Jharkhand: “On the 7th (of May), the terrorist targets we had chosen, we struck them between 1:00 and 1:30 at night… Why did we strike at 1:30 at night? That is the darkest time, it would be the most difficult to get satellite images, photographs, and collect… pic.twitter.com/f8tfsa7rEo
— Press Trust of India (@PTI_News) September 18, 2025