OMG! ছেলে ৫ বলে ৫ ছক্কা খেতেই বাবার হার্ট অ্যাটাক, পিতৃহারা হলেন শ্রীলঙ্কান প্লেয়ার

এশিয়া কাপের মাঝেই এক মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে এল। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শ্রীলঙ্কান তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগের বাবা সুরঙ্গা ওয়েলালাগে। কলম্বোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর সামনে আসতেই ক্রিকেট বিশ্বে নেমে আসে শোকের ছায়া।

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ২২ বছর বয়সী দুনিথ ক্রিকেটে তাঁর সবচেয়ে কঠিন সময় পার করছিলেন। মহম্মদ নবির একটি সহজ ক্যাচ ফস্কানোর পর নবি মাত্র ১৫ বলে ৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। বিশেষ করে দুনিথের শেষ ওভারে নবি টানা পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন, যা ছিল এক দুঃস্বপ্নের মতো। সেই ম্যাচের হতাশা কাটতে না কাটতেই বাবার আকস্মিক মৃত্যুতে যেন ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা খেলেন এই তরুণ ক্রিকেটার।

জানা গিয়েছে, দুনিথের বাবা সুরঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন এবং ছেলেকে ক্রিকেটার হিসেবে দেখতে চেয়েছিলেন। ছেলের স্বপ্ন পূরণের পরই তাঁর এভাবে চলে যাওয়া দুনিথের জীবনে এক বিরাট শূন্যতা তৈরি করেছে। দল ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নিলেও বাবার মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন দুনিথ। ক্রিকেট মাঠের হতাশার চেয়ে এই ব্যক্তিগত জীবনের দুঃখ অনেক বেশি গভীর এবং বেদনাদায়ক।