OMG ! হৃদরোগের ঝুঁকি আছে কি না বলে দেবে রক্তের গ্রুপ!

বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর কারণ হলো অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অত্যধিক মানসিক চাপ, স্থূলতা ইত্যাদি।

তবে আপনার হৃদরোগের ঝুঁকি আছে কি না তা আগেই জানাবে রক্তের গ্রুপই। সাম্প্রতিক এক গবেষণা এমনটাই জানাচ্ছে।

আপনার রক্তের গ্রুপ পজিটিভ হবে না কি নেগেটিভ, তা নির্ভর করে লোহিত রক্তকণিকায় প্রোটিনের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে। রক্তকণিকায় প্রোটিনের উপস্থিতি থাকলে রক্তের গ্রুপ হবে পজিটিভ। আর রক্তে প্রোটিন না থাকলে রক্তের গ্রুপ হবে নেগেটিভ।

যাঁদের রক্তের গ্রুপ ‘ও’,তারা হলেন সর্বজনীন দাতা। ‘এবি’ রক্তের গ্রুপের মানুষেরা সর্বগ্রহীতা। ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ এর এক জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, ‘এ’ ও ‘বি’গ্রুপের রক্তের মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

‘ও’ গ্রুপের রক্তের মানুষের উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে তুলনামূলকভাবে কম। হৃদরোগের পাশাপাশি ‘এ’ গ্রুপের মানুষদের স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।

গবেষণায় আরও উঠে এসেছে ‘ও’ গ্রুপ ছাড়া ‘এ’, ‘বি’ ও ‘এবি’ রক্তের গ্রুপের মানুষদের মধ্যে হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি।

গবেষকরা প্রায় ৪ লাখ মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখেছেন, যাদের রক্তের গ্রুপ ‘এ’ও ‘বি’ তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৮ শতাংশ বেশি।

অন্যদিকে ‘এ’ রক্তের গ্রুপের মানুষদের কোলেস্টেরল থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক বেশি থাকে। তাই এসব রক্তের গ্রুপের মানুষের উচিত আগে থেকেই সতর্ক থাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *