পুরীর মন্দিরে প্রেমিকার গণধর্ষণ, প্রেমিকের হাত-পা বেঁধে পাশবিক অত্যাচার, শিউরে উঠবে আপনিও

পুরীর বালিহারচণ্ডী মন্দিরের কাছে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং চতুর্থ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে মন্দিরের কাছে বসে ছিল। সেই সময় স্থানীয় কিছু যুবক তাদের ছবি এবং ভিডিও তুলে তা মুছে ফেলার জন্য টাকা দাবি করে। কিন্তু তারা টাকা দিতে রাজি না হওয়ায়, তাদের ওপর চড়াও হয় ওই যুবকেরা। এরপর দুই যুবক ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে, আর বাকিরা তার প্রেমিককে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
সোমবার সন্ধ্যায় পুরী সদর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজন মূল অভিযুক্ত রয়েছে।
এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের কড়া সমালোচনা করে প্রাক্তন বিধায়ক সঞ্জয় দাস বর্মা বলেন, পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানো জরুরি। সম্প্রতি গোপালপুর সমুদ্র সৈকতেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। একের পর এক এমন ঘটনায় অস্বস্তিতে পড়েছে ওড়িশার বিজেপি সরকার।