মেঘ ভাঙতেই দেরাদুনে শুরু ধ্বংসলীলা, ভাসছে বাড়ি,হোটেল,দোকান

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বিপর্যয়। দেরাদুনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সহস্রধারায় সোমবার রাতে মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলের তোড়ে দোকানপাট ভেসে গেছে এবং একাধিক বাড়ি ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন, যাঁদের খোঁজে উদ্ধারকার্য শুরু হয়েছে।
ঘটনার খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসন, SDRF এবং NDRF দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্যোগের মোকাবিলায় জেসিবি-সহ অন্যান্য ভারী সরঞ্জাম নিয়ে উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট সাভিন বনসাল নিজে উদ্ধারকার্য তদারকি করছেন এবং দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় সকল বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
#WATCH | देहरादून, उत्तराखंड: भारी बारिश के कारण तमसा नदी उफान पर है। टपकेश्वर महादेव मंदिर जलमग्न हुआ।
मंदिर के पुजारी आचार्य बिपिन जोशी ने कहा, "सुबह 5 बजे से ही नदी में तेज़ बहाव शुरू हो गया था, पूरा मंदिर परिसर जलमग्न हो गया… ऐसी स्थिति बहुत लंबे समय से नहीं आई थी… कई… pic.twitter.com/Ds6mSESTom
— ANI_HindiNews (@AHindinews) September 16, 2025
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করে জানিয়েছেন, জেলা প্রশাসন, SDRF এবং পুলিশ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। প্রশাসনের তৎপরতার কারণে বড় কোনো প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে, ভারী বৃষ্টিপাতের কারণে শহরের অনেক জায়গায় জল জমে গেছে, যার ফলে জনজীবন ব্যাহত হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে দেরাদুনের প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।