‘ভারত-রাশিয়ার সম্পর্ক ভাঙার চেষ্টা করলে…..?’-হুঁশিয়ারি পুতিনের বিদেশমন্ত্রীর

আমেরিকার চাপ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও মজবুত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করলেও, ভারত সেই চাপ উপেক্ষা করেছে। ভারতের এই দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। তিনি রবিবার এক বিবৃতিতে বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের এবং তা প্রতিনিয়ত বাড়ছে। যারা এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে।”

রাশিয়ার বিদেশমন্ত্রী আরও বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা এবং ন্যাটোর সদস্য দেশগুলির চাপ সত্ত্বেও ভারত যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের ঐতিহ্যবাহী বন্ধুত্বেরই প্রমাণ। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের স্বাধীন নীতি ও অবস্থানের প্রতিফলন। উল্লেখ্য, ভারত ও রাশিয়া মহাকাশ ও সামরিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে, যা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে চাপ দেওয়ার জন্য ভারত ও চীনের উপর শুল্কের চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। তবে, ভারতের কাছে কৌশলগত দিক থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বন্ধুত্বকে কোনো চাপের কাছে নতি স্বীকার করতে দিতে ভারত রাজি নয়।