ভোটের পরই চমক, দেশের নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, ১৫২ ভোটের ব্যবধানেই ধরাশায়ী জোট প্রার্থী

অবশেষে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সিপি রাধাকৃষ্ণন। আগামী ১২ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টা বেজে পাঁচ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান। প্রত্যাশা অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন।

নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শনকে ১৫২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এই হাইভোল্টেজ নির্বাচনে রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট, যেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে মাত্র ৩০০টি ভোট। উল্লেখযোগ্য বিষয় হলো, বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদ ভোট দিলেও সুদর্শনের পক্ষে ভোট পড়েছে মাত্র ৩০০টি। বাকি ১৫টি ভোট কোন দিকে গেল, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা।

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৭৬৭ জন সাংসদ এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন, যার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে।